জনাব ইশতির কার্যাবলি কোন খলিফার চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিত করে জাকারিয়া সাহেবের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: জনাব ইশতির কার্যাবলি খলিফা হযরত উসমান (রা)-এর চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। হযরত উসমান (রা) ছিলেন তৎকালীন আরবের শ্রেষ্ঠ ধনী। ব্যবসার মাধ্যমে তিনি প্রচুর অর্থ-সম্পদের মালিক হয়েছিলেন। তাই তাকে গনি (ধনী) বলা হতো। ইসলাম গ্রহণের পর ইসলাম ও মানবতার সেবায় তিনি অকাতরে সম্পদ ব্যয় করতেন। উদ্দীপকের জনাব ইশতির কার্যাবলিতেও হযরত উসমান (রা)-এর এ চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষণীয়। জনাব ইশতি একজন ধনী মুসলিম। তিনি জনসাধারণের কষ্ট সহ্য করতে না পেরে এলাকায় ২০টি নলকূপ তৈরি করে পানির সুব্যবস্থা করে দেন। এলাকায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করেন। হযরত উসমান (রা)-এর ক্ষেত্রেও একই চিত্র পরিলক্ষিত হয়। তিনি মদিনাবাসীর পানির অভাব দূর করার জন্য ১৮০০০ দিনার (স্বর্ণমুদ্রা) ব্যয় করে মদিনার বিখ্যাত 'রুমা' কূপ ক্রয় করে তা ওয়াকুফ (ধর্মীয় কাজে দান) করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ থেকে বোঝা যায়, জনাব ইশতি হযরত উসমান (রা)-এর আদর্শকে ধারণ করেছেন। আর এ সম্পর্কে উদ্দীপকের জনাব জাকারিয়া সাহেব মুসলিম জাহানের খলিফাগণের কথা স্মরণ করে কিয়ামত পর্যন্ত তাদের মতো নেতার আগমনের যে প্রত্যাশা ব্যক্ত করেছেন তা যথার্থ। কেননা বর্তমান বিশ্বে যে অন্যায়-অনাচার ও অবিচারের বিস্তার ঘটেছে, তা দূরীভূত করে খুলাফায়ে রাশেদিনের মতো আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে হলে তাদের মতো নেতা বা খলিফার আগমন একান্ত আবশ্যক। উপরের আলোচনা থেকে বলা যায়, জনাব ইশতি এবং খলিফা হযরত উসমান (রা)-এর কার্যাবলি একইসূত্রে গাঁথা। আর জনাব জাকারিয়ার প্রত্যাশা অনুযায়ী খুলাফায়ে রাশেদিনের মতো কোনো নেতার আগমন হলে এ বিশ্বে হয়তো আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হতো।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব ইশতির কার্যাবলি কোন খলিফার চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্ন…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর