জনাব সুলাইমানের কর্মকাণ্ড ইসলামের কোন খলিফার আদর্শকে সমর্থন করে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব সুলাইমানের কাজ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা)-এর কাজকে সমর্থন করে। হযরত উমর (রা)-এর চরিত্র ছিল অসাধারণ গুণাবলিতে পরিপূর্ণ। মানুষের প্রতি ছিল তার অপরিসীম মায়া-মমতা। আর তিনি ছিলেন অতিশয় কর্তব্যপরায়ণ। উদ্দীপকের জনাব সুলাইমানের মধ্যে তার এসব গুণাবলির প্রতিফলন ঘটেছে। জনাব সুলাইমান মেয়র নির্বাচিত হওয়ার পর এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের অবস্থা জানতে শহরের অলি-গলিতে ঘুরে বেড়ান। এলাকার উন্নয়নের জন্য তিনি নানাবিধ পরিকল্পনাও গ্রহণ করেন। হযরত উমর (রা)-এর ক্ষেত্রেও আমরা এমনটি দেখতে পাই। তিনি রাষ্ট্রের সকল অধিবাসীর খোঁজ-খবর রাখার জন্য পুলিশ বিভাগ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন। জনসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা নিয়ে তাঁবুতে দিয়ে আসেন। জনগণের সুবিধার জন্য তিনি কৃষি কাজের উন্নয়নে খাল খনন করেন। সুতরাং দেখা যায়, জনাব সুলাইমানের কাজে হযরত উমর (রা)-এর কাজের প্রতিচ্ছবি লক্ষ করা যায়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব সুলাইমানের কর্মকাণ্ড ইসলামের কোন খলিফার আদর্শকে সমর্থন করে? ব্…
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর