হযরত মুহম্মদ (স) ছিলেন ক্ষমার আদর্শ- ব্যাখ্যা করো।
উত্তর: মহানবি (স) হলেন ক্ষমাশীলতার সর্বোৎকৃষ্ট আদর্শ। ইসলাম প্রচার করার কারণে নিজ দেশ মক্কার শত্রুরা নবি (স)-কে অমানুষিক নির্যাতন করে। এক পর্যায়ে দেশ ত্যাগে বাধ্য করে। পরবর্তীতে নবি (স) বীরের বেশে মক্কায় ফেরেন। তখন এই নির্যাতনের প্রতিশোধ নেওয়ার যথেষ্ট সুযোগ তাঁর ছিল। কিন্তু নবি (স) তখন সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। ইসলামের চরম শত্রু আবু সুফিয়ানসহ সবাইকে হাতের নাগালে পেয়েও ক্ষমা করে দিলেন। মানবতার ইতিহাসে ক্ষমার এমন দৃষ্টান্ত বিরল।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
হযরত মুহম্মদ (স) ছিলেন ক্ষমার আদর্শ- ব্যাখ্যা করো।
উত্তর