জনাব হাসনাতের কর্মকাণ্ডের সাথে কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব হাসনাতের কাজ হযরত মুহাম্মদ (স)-এর মদিনায় হিজরত ও মক্কা বিজয়ের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। নবুয়ত প্রাপ্তির পর মহানবি (স) বিপথগামী মক্কাবাসীর কাছে ইসলাম প্রচার শুরু করেন। এতে মূর্তি পূজারিরা তার বিরোধিতা শুরু করলে তিনি দেশত্যাগে বাধ্য হন। জনাব হাসনাতের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। জনাব হাসনাত নিজ উদ্যোগে বেশকিছু ভালো কাজ করতে চাইলে তিনি বাধার সম্মুখীন হন এবং এলাকা থেকে চলে যেতে বাধ্য হন। তখন তিনি অন্য এলাকায় গিয়ে বাস করেন এবং সে এলাকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। পরে তিনি নিজ এলাকার জনগণের অপরাধ ক্ষমা করে দেন এবং এলাকায় ফিরতে চাইলে এলাকাবাসী তাকে সাদরে গ্রহণ করেন। মহানবি (স)-এর ক্ষেত্রেও এমন ঘটনা আমরা দেখতে পাই। মক্কাবাসী তাঁকে ও তাঁর অনুসারীদের বিভিন্ন অত্যাচার-নির্যাতন করে। এতে নবি (স) মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন। মদিনাবাসী তাকে সাদরে গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে সার্বিক সহযোগিতা করেন। পরবর্তী সময়ে তিনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং রাষ্ট্রনায়ক হন। এরপর মক্কাবাসীর সব অন্যায়ের কথা ভুলে গিয়ে তিনি নিজ এলাকায় ফিরে যেতে চান। মক্কাবাসীও তাঁকে আন্তরিকতার সাথে গ্রহণ করেন। কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই নবি (স) মক্কায় বীরের বেশে ফিরে যান। এ আলোচনা থেকে বোঝা যায় যে, জনাব হাসনাতের কাজে মহানবি (স)-এর কাজের প্রতিফলন ঘটেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব হাসনাতের কর্মকাণ্ডের সাথে কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর