'এ বালক-ই হবেন শেষ নবি'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: আলোচ্য উক্তিটি বুহায়রা নামের এক পাদ্রির। মহানবি (স) সম্পর্কে তিনি এ উক্তিটি করেন। হযরত মুহাম্মদ (স) ১২ বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে চাচার সাথে সিরিয়া যান। যাত্রাপথে বুহায়রা নামের এক পাদ্রির সাথে তাদের দেখা হয়। এ পাদ্রি মুহাম্মদ (স)-কে অসাধারণ বালক বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, তিনি মুহাম্মদ (স)-এর মধ্যে শেষ নবির লক্ষণ দেখতে পেয়েছিলেন। এজন্যই তিনি মহানবি (স) সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন, 'এ বালকই হবেন শেষ নবি'।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
'এ বালক-ই হবেন শেষ নবি'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর