ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র)-এর অবদান ব্যাখ্যা করো।
উত্তর: ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র)-এর অবদান অপরিসীম। হযরত আবু হানিফা (র) ফিকাহশাস্ত্রের উদ্ভাবক ছিলেন। তিনি তার চল্লিশজন ছাত্রের সমন্বয়ে 'ফিকাহ সম্পাদনা বোর্ড' গঠন করেন। এই বোর্ড দীর্ঘ বাইশ বছর কঠোর সাধনা করে ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দান করেন। পরবর্তী সময়ে তিনি বোর্ডের চল্লিশজন সদস্য থেকে দশজনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকাহশাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি। কোনো মাসআলা (সমস্যা) এলেই এই বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং কুরআন ও হাদিসের আলোকে গবেষণা করে ফতোয়া (সমাধান) দিত। এভাবে কুতুবে হানাফিয়্যাতে (হানাফি মাযহাবের কিতাবসমূহ) ৮৩ হাজার মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। এভাবেই আবু হানিফা (র) ফিকাহ শাস্ত্রে অপরিসীম অবদান রাখেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র)-এর অবদান ব্যাখ্যা করো।
উত্তর