জনাব আবু সালেহ এর কর্মকাণ্ডে কোন খলিফার চরিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আবু সালেহ এর কর্মকাণ্ডে খলিফা হযরত আলি (রা)-এর চরিত্র ফুটে উঠেছে। হযরত আলি (রা) ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি মহানবি (স)-এর চাচা আবু তালিবের পুত্র তথা চাচাত ভাই এবং জামাতা ছিলেন। তিনি খলিফা হয়েও অত্যন্ত সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। উদ্দীপকেও তার প্রতি ইঙ্গিত লক্ষ করা যায়। জনাব আবু সালেহ একজন নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান। নির্বাচিত হওয়ার পরেও তিনি পরিবারের যাবতীয় কাজকর্ম নিজ হাতে সম্পাদন করেন। তার এরূপ জীবনযাপনের সাথে খলিফা হযরত আলি (রা)-এর মিল রয়েছে। হযরত আলি (রা) খলিফা হওয়ার পরও অনাড়ম্বর ও সহজ-সরল জীবনযাপন করতেন। নিজ হাতে কাজ করে উপার্জন করতেন। কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। বাসায় কোনো কাজের লোক ছিল না। তার স্ত্রী রাসুল (স)-এর আদরের কন্যা হযরত ফাতিমা (রা) নিজ হাতে জাঁতা পিষে গম গুঁড়ো করতেন এবং রুটি তৈরি করতেন। মুসলিম জাহানের খলিফা হয়েও তিনি বাসায় কাজের লোক রাখেন নি। সুতরাং বলা যায়, জনাব আবু সালেহর কর্মকাণ্ডে হযরত আলি (রা)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব আবু সালেহ এর কর্মকাণ্ডে কোন খলিফার চরিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর