মনোয়ার সাহেবের প্রতি আনোয়ার সাহেবের আচরণের সাথে মহানবি (স) এর জীবনের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: এ মনোয়ার সাহেবের প্রতি আনোয়ার সাহেবের আচরণের সাথে মক্কা বিজয়ের সময় মহানবি (স) এর কুরাইশদেরকে ক্ষমা করার ঘটনার মিল রয়েছে। ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়ত লাভের পর মহানবি (স) মক্কাবাসীর কাছে ইসলাম প্রচার শুরু করেন। কিন্তু তারা ইসলামের সুমহান আদর্শ গ্রহণ না করে তাঁকে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। তারা তাঁর ওপর অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে তারা মহানবি (স) কে হত্যার ষড়যন্ত্র করে। এ অবস্থায় তিনি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। পরবর্তী সময়ে রাসুল (স) কুরাইশদের ওপর প্রতিশোধ গ্রহণের সুযোগ পেয়েও প্রতিশোধ না নিয়ে ক্ষমার আদর্শ প্রতিষ্ঠা করেন। আনোয়ার সাহেবের আচরণেও এ আদর্শের প্রতিফলন লক্ষণীয়। হিজরতের পর মদিনায় ইসলামের দ্রুত প্রচার ও প্রসার ঘটতে থাকে। ৬২৮ খ্রিষ্টাব্দে হুদায়বিয়া নামক স্থানে মক্কার কুরাইশদের সাথে মহানবি (স)-এর দশ বছর ব্যাপী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। কুরাইশরা এ চুক্তির শর্ত ভঙ্গ করায় রাসুল (স) ৬৩০ খ্রিষ্টাব্দে মক্কায় অভিযান পরিচালনা করেন এবং বিনা বাধায় মক্কা জয় করেন। কুরাইশরা একসময় তাঁর ওপর অত্যাচার-নির্যাতন করলেও মক্কা বিজয়ের পর তিনি তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সে সময় তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ানসহ সবাইকে হাতের নাগালে পেয়েও যেভাবে ক্ষমা করে দিয়েছেন মানবতার ইতিহাসে তা বিরল। উদ্দীপকেও ক্ষমার এমন দৃষ্টান্ত দেখা যায়। সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জনাব মনোয়ার আনোয়ার সাহেবের ওপর মারাত্মক শারীরিক ও মানসিক নির্যাতন চালান। কিছুদিন পর আনোয়ার সাহেব প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েও এ গর্হিত কাজ থেকে বিরত থাকেন। অর্থাৎ তিনি মনোয়ারকে ক্ষমা করে দিয়ে উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন যা কুরাইশদের প্রতি মহানবি (স)-এর ক্ষমার আদশেরই প্রতিফলন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
মনোয়ার সাহেবের প্রতি আনোয়ার সাহেবের আচরণের সাথে মহানবি (স) এর জীবনে…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর