মকবুল সাহেবের কর্মকাণ্ড ইসলামের দ্বিতীয় খলিফার কর্মকাণ্ডের অনুরূপ- মন্তব্য করো।
উত্তর: মকবুল সাহেবের কর্মকান্ড ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা)-এর কর্মকাণ্ডের অনুরূপ- মন্তব্যটি যথার্থ। হযরত উমর (রা) ছিলেন ন্যায় এবং ইনসাফের মূর্ত প্রতীক। সাম্য ও মানবতা ছিল তার চরিত্রের উজ্জ্বল দিক। প্রজাবাৎসল্যতার জন্য তিনি বিশেষ খ্যাতি লাভ করেছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আপন-পর কোনো ভেদাভেদ করতেন না। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। সত্য ও ন্যায়ের জন্য তিনি যেমন কঠোরতা অবলম্বন, করতেন, তেমনি মানবতার জন্য তিনি কষ্ট অনুভব করতেন। মানুষের দুঃখ-কষ্ট তাকে পীড়া দিত। তাই তাদের দুঃখ মোচনে তিনি সর্বাত্মক চেষ্টা চালাতেন। মকবুল সাহেবের কর্মকাণ্ডে তার এ মহান আদর্শেরই প্রতিফলন দেখা যায়। স্থানীয় চেয়ারম্যান মকবুল সাহেব রোহিঙ্গা শিশুদের কান্নার আওয়াজ শুনে রাতের অন্ধকারে ইউনিয়নের তহবিল থেকে আটার বস্তা নিয়ে তাদের মধ্যে বিতরণ করেন। এমনকি রোহিঙ্গা গর্ভবতী মহিলাদের প্রসব বেদনায় সাহায্য করার জন্য তার স্ত্রীকে সেখানে নিয়ে যান। এ ধরনের বৈশিষ্ট্যের মহান ধারক ছিলেন হযরত উমর (রা)। একজন প্রজাবৎসল শাসক হিসেবে তিনি গভীর রাতে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে প্রজাদের সার্বিক অবস্থা স্বচক্ষে দেখতে যেতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা তাদের ঘরে পৌছে দিয়ে আসতেন। তিনি নিজ স্ত্রীকে নিয়ে যেতেন প্রসব বেদনায় কাতর বেদুইন নারীকে সাহায্য করার জন্য। এভাবে হযরত উমর (রা) মানবকল্যাণে অবদান রেখেছেন। পরিশেষে বলা যায়, হযরত উমর (রা) ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ। ন্যায় ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা, প্রজাকল্যাণ সাধন করে তিনি আদর্শ শাসক হিসেবে ইতিহাসে অনুকরণীয় হয়ে আছেন। চেয়ারম্যান মকবুল সাহেবের কাজে তার এসব আদর্শই প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
মকবুল সাহেবের কর্মকাণ্ড ইসলামের দ্বিতীয় খলিফার কর্মকাণ্ডের অনুরূপ- …
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর