খুলাফায়ে রাশেদিনের কোন খলিফার সাথে জনাব আহমদ সাহেবের - কাজগুলোর মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: খোলাফায়ে রাশেদীনের চতুর্থ খলিফা হযরত আলি (রা.) এর সাথে জনাব আহমদ সাহেবের কাজগুলোর মিল পাওয়া যায়। বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবি হযরত আলি (রা.) ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি শৌর্য-বীর্য ও অসাধারণ শক্তির অধিকারী। তাঁর নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো। বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য রাসুল (সা.) তাঁকে 'যুলফিকার' তরবারি উপহার দেন। খায়বারে কামুস দুর্গ জয় করলে হযরত মুহাম্মাদ (সা.) তাঁকে 'আসাদুল্লাহ' বা আল্লাহর সিংহ উপাধি প্রদান করেন। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা তার হাতে ছিল। হযরত আলি (রা.) অসাধারণ মেধার অধিকারী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞানতাপস ও জ্ঞানসাধক। তিনি সর্বদা জ্ঞানচর্চা করতেন। হাদিস, তাফসির, আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি তাঁর যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন। তাঁর রচিত 'দিওয়ানে আলি' নামক কাব্যগ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। উদ্দীপকে আহমদ সাহেব খুবই শৌর্য-বীর্য ও অসাধারণ শক্তির অধিকারী। তিনি জ্ঞান সাধনায় অতুলনীয় ও অগ্রপথিক। কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল। তাই পরিবারের সকল কাজ তিনি ও তার স্ত্রী নিজ হাতেই করেন। এ সবকিছুই হযরত আলি (রা.) এর বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
খুলাফায়ে রাশেদিনের কোন খলিফার সাথে জনাব আহমদ সাহেবের - কাজগুলোর মিল…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর