জনাব জসিম শ্রেণিকক্ষে যে খলিফার প্রতি ইঙ্গিত করেছেন ইসলামে তাঁর অবদান মূল্যায়ন কর।
উত্তর: জনাব জসিম শ্রেণিকক্ষে ইসরামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)-এর প্রতি ইঙ্গিত করেছেন। ইসলামে যার অবদান অপরিসীম। হযরত আবু বকর (রা.) বয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন ইসলামের একনিষ্ঠ সেবক। রাসুল (সা.)-এর মৃত্যুর পূর্বে তিনি সার্বক্ষণিক তাঁর এবং ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। কুরআন এবং সুন্নাহকে তিনি জীবনের সর্বোৎকৃষ্ট আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। তাই রাসুল (সা.)-এর মৃত্যুর পর (৬৩২ খ্রি.) তিনিই খিলাফতের দায়িত্বপ্রাপ্ত হন। খিলাফতে অধিষ্ঠিত হয়ে আল্লাহ এবং রাসুল (সা.)-এর নির্দেশ মোতাবেক তিনি খিলাফত পরিচালনা করার শপথ গ্রহণ করেন। উদ্দীপকে দেখা যায় জনাব জসিম একজন শিক্ষক। তিনি একদিন শ্রেণিকক্ষে বললেন, ইসলামে খলিফাদের মধ্যে এমন একজন ছিলেন যিনি বয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন এবং তাবুক যুদ্ধে তিনি তার সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। এদিক থেকে ইসলামে তার অবদান অনেক। হযরত আবু বকর (রা.)-ও মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হওয়ার পর জনতার উদ্দেশ্যে বলেছিলেন, 'যতদিন আমি আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর অনুসরণ করি, ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে। আর ভুল পথে চললে তোমরা আমাকে সাথে সাথে সংশোধন করে দেবে।' তার এ বক্তব্যে আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ, গণতন্ত্র তথা জনগণের মতামতের প্রতি গুরুত্ব প্রদান প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। সুতরাং বলা যায়, আবু বকর (রা.) হলেন সর্বকালের অনুকরণীয় শাসক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব জসিম শ্রেণিকক্ষে যে খলিফার প্রতি ইঙ্গিত করেছেন ইসলামে তাঁর অবদ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর