সফিক যে বিজ্ঞানী দ্বারা অনুপ্রাণিত হয়েছে তাঁর সম্পর্কে বর্ণনা কর।
উত্তর: সফিক চিকিৎসাবিজ্ঞানী আবু বকর মুহাম্মদ ইবনে যাকারিয়া আল রাযি দ্বারা অনুপ্রাণিত হয়েছে। চিকিৎসাশাস্ত্রে আবু বকর মুহাম্মদ ইবনে যাকারিয়া আল রাযির অবদান অপরিসীম। চিকিৎসাশাস্ত্রকে উন্নতির শিখরে পৌঁছে দিতে যেসব মনীষী অবদান রেখেছেন তাদের মধ্যে আল-রাযি অন্যতম। তিনি হাম, শিশু চিকিৎসা, নিউরোসাইকিয়াট্রিক ইত্যাদি চিকিৎসা সম্পর্কে নতুন মতবাদ প্রবর্তন করেন। তিনি সর্বশ্রেষ্ঠ চিকিৎসাবিজ্ঞানী ও শল্যচিকিৎসাবিদ ছিলেন। তার অস্ত্রোপচার পদ্ধতি ছিল গ্রিকদের থেকেও উন্নত। উদ্দীপকে সফিক ডাক্তারি পড়াশোনা করে। সে ভবিষ্যতে একজন শল্যচিকিৎসক হতে চায়। সে শল্যচিকিৎসা বিষয়ক একজন মুসলিম বিজ্ঞানী দ্বারা অনুপ্রাণিত। আর তিনি হলেন বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী আবু বকর মুহাম্মদ ইবনে যাকারিয়া আল রাযি। তিনি চিকিৎসাবিষয়ক শতাধিক গ্রন্থ রচনা করেন। বসন্ত ও হাম রোগের উপর তাঁর 'আল জুদাইরি ওয়াল হাসবাহ' নামক গ্রন্থ বিজ্ঞানের অমূল্য সম্পদ। তাঁর আরেকটি বিখ্যাত গ্রন্থ 'আল মানসুরি'। এটি ১০ খণ্ডে রচিত। এ গ্রন্থ দুটি আল রাযিকে চিকিৎসাশাস্ত্রে অমর করে রেখেছে। সুতরং বলা যায়, সফিক চিকিৎসা বিজ্ঞানী আবু বকর মুহাম্মদ ইবনে যাকারিয়া আল রাযি দ্বারা অনুপ্রাণিত হয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
সফিক যে বিজ্ঞানী দ্বারা অনুপ্রাণিত হয়েছে তাঁর সম্পর্কে বর্ণনা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর