"ইলমের একটি বিশেষ শাখায় তাঁর অবদান অতুলনীয়।"- উদ্দীপকে উল্লিখিত এই কথাটি মূল্যায়ন কর।
উত্তর: ইলমের একটি বিশেষ শাখা হাদিস শাস্ত্রে ইমাম বুখারি (রহ.)-এর অবদান অতুলনীয়। ইমাম বুখারি (রহ.) ছিলেন অসাধারণ মেধার অধিকারী। তিনি ছয় বছর বয়সে কুরআন হিফজ করেন এবং দশ বছর বয়স থেকে হাদিসশাস্ত্র মুখস্ত করা আরম্ভ করেন। শাফিনও উক্ত মুসলিম মনীষী দ্বারা অনুপ্রাণিত। উদ্দীপকে শাফিন এমন একজন মুসলিম মনীষী দ্বারা অনুপ্রাণিত যিনি মাত্র ছয় বছর বয়সে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন। তিনি তৎকালীন শাসকের সাথে বিরোধের জেরে নিজ শহর ত্যাগ করে সমরকন্দে চলে যান। ইলমের একটি বিশেষ শাখায় তাঁর অবদান অতুলনীয়। তিনি হলেন ইমাম বুখারি (রহ.)। তিনি ছয় বছর বয়সে কুরআন হিফজ করে। তিনি একাধারে ছয় বছর হাদিস বিষয়ে জ্ঞান লাভ করার পর হাদিস সংগ্রহ করার জন্য কুফা, বাগদাদ, বসরা ইত্যাদি স্থানে যান। এভাবে দীর্ঘ ষোলো বছর জ্ঞান সাধনায় ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা-নিরীক্ষা করে ৭২৭৫টি হাদিস বুখারি শরিফে লিপিবদ্ধ করেন। স্বাধীনচেতা ও আত্মসম্মানবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন বলে তিনি কোনো রাজা-বাদশার দরবারে যেতেন না। ফলে এক সময় বুখারার বাদশাহ খালিদ ইবনে আহমেদের সাথে বিরোধের জেরে তিনি বুখারা ত্যাগ করে সমরকন্দে চলে যেতে বাধ্য হন। উপরের আলোচনা থেকে প্রমাণিত হয়, ইলমের একটি বিশেষ শাখা তথা হাদিসশাস্ত্রে ইমাম বুখারি (রহ.)-এর অবদান অতুলনীয়। তাই যারা ইলম অর্জনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান, তাদের জন্য ইমাম বুখারি (রহ.) অনুসরণীয় আদর্শ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
"ইলমের একটি বিশেষ শাখায় তাঁর অবদান অতুলনীয়।"- উদ্দীপকে উল্লিখিত এই …
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর