'মক্কা বিজয় মহানবি (সঃ)-এর ক্ষমার এক অনন্য উদাহরণ'-উক্তিটি বুঝিয়ে লেখ।
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা মহানবি (সা.)-এর ক্ষমার এক বিরল দৃষ্টান্তের দিকে ইঙ্গিত করা হয়েছে। মহানবি (সা.) ইসলামের প্রচার শুরু করার পর মক্কাবাসী চরম অত্যাচার-নির্যাতন করলে তিনি মক্কা ছেড়ে যেতে বাধ্য হন। পরবর্তীতে ৬৩০ খ্রিষ্টাব্দে তিনি মক্কা বিজয় করে মক্কার একচ্ছত্র অধিপতি হন। এ সময় তিনি সুযোগ পেয়েও কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। বরং মক্কাবাসীদের তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এ কারণেই মহানবি (সা.) ছিলেন ক্ষমার আদর্শ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
'মক্কা বিজয় মহানবি (সঃ)-এর ক্ষমার এক অনন্য উদাহরণ'-উক্তিটি বুঝিয়ে লেখ।
উত্তর