প্রধান অতিথি যে মনীষীর কথা উল্লেখ করেছেন তা চিহ্নিত করে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: প্রধান অতিথি মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনার কথা উল্লেখ করেছেন। তিনি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দিশারি হিসেবে খ্যাত। চিকিৎসাবিজ্ঞানে একটি অনন্য নাম হলো ইবনে সিনা। তিনি দশ বছর বয়সে কুরআন হিফজ করেন। তিনি মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এ মহান মনীষীরই ইঙ্গিত রয়েছে। উদ্দীপকে প্রধান অতিথি মধ্যযুগের এমন একজন কুরআনে হাফিজের কথা বলেন যিনি চিকিৎসাক্ষেত্রে অসাধারণ অবদান রাখেন। আর এ অবদানের জন্য তাকে চিকিৎসাশাস্ত্রের বিশেষ করে শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। ইবনে সিনার ক্ষেত্রেই এ তথ্যগুলো প্রযোজ্য। কারণ তার রচিত 'আল-কানুন ফিত-তিবব' চিকিৎসাশাস্ত্রের একটি অমর গ্রন্থ। চিকিৎসাশাস্ত্রে এর সমপর্যায়ের কোনো গ্রন্থ আজও দেখা যায় না। এতে চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাবেশ রয়েছে। চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসাপ্রণালি এবং শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। সুতরাং বলা যায় যে, প্রধান অতিথির বক্তব্য ইবনে সিনার প্রতিই ইঙ্গিত করে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
প্রধান অতিথি যে মনীষীর কথা উল্লেখ করেছেন তা চিহ্নিত করে পাঠ্যবইয়ের …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর