জনাব সোহানুরের কর্মকাণ্ড কোন মনীষীর সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিতপূর্বক ইসলামি আইন শাস্ত্রে তাঁর অবদান বিশ্লেষণ করো।
উত্তর: জনাব সোহানুরের কর্মকাণ্ড মুসলিম মনীষী ইমাম আবু হানিফা (র.)-এর সাথে সাদৃশ্যপূর্ণ। ইমাম আবু হানিফা (র.) ইসলামি আইনশাস্ত্র তথা ফিকাহশাস্ত্রের উদ্ভাবক ছিলেন। তিনি তাঁর চল্লিশজন ছাত্রের সমন্বয়ে 'ফিকাহ সম্পাদনা - বোর্ড' গঠন করেন। এই বোর্ড দীর্ঘ বাইশ বছর কঠোর সাধনা করে ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দান করেন। পরবর্তীতে তিনি বোর্ডের চল্লিশজন সদস্য হতে দশজনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকাহশাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি। কোনো মাসআলা (সমস্যা) এলেই এই বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং কুরআন ও হাদিসের আলোকে গবেষণা করে ফতোয়া (সমাধান দিত) এভাবে কুতুবে হানাফিয়্যাতে (হানাফি মাযহাবের কিতাবসমূহ) ৮৩ হাজার মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। ফিকহশাস্ত্রে ইমাম আবু হানিফা (রহ.)-এর এ অসামান্য অবদানের জন্য তাকে ফিকহশাস্ত্রের জনক বলা হয়। উদ্দীপকে জনাব সোহানুর একজন ইসলামি আইন বিশেষজ্ঞ। তিনি মানুষের বিভিন্ন ইসলামি প্রশ্নের সমাধান প্রদান করেন। তিনি ইসলামি প্রশ্নোত্তর বিষয়ে বিভিন্ন টিভি চ্যানেলে বক্তব্য প্রদান করে ইসলামের খেদমত করেন। উপর্যুক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, জনাব সোহানুরের কর্মকাণ্ড ইমাম আবু হানিফা (রহ.)-এর সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব সোহানুরের কর্মকাণ্ড কোন মনীষীর সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিতপূর…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর