জনাব 'ক'-এর ভাষণ কোন মনীষীর ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'ক'-এর ভাষণ প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.)-এর বিদায় হজের ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ। মক্কা বিজয়ের পর দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগল। আরবের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম পৌঁছে গেল। রাসুল (স.) বুঝলেন তিনি আর বেশিদিন এই দুনিয়াতে থাকবেন না। তাই তিনি দশম হিজরিতে হজ করার ইচ্ছা করলেন। যিলকদ মাসে লক্ষাধিক সাহাবিকে নিয়ে হজ করতে গেলেন, যা বিদায় হজ নামে পরিচিত। তিনি জনসম্মুখে এক যুগান্তকারী ভাষণ দেন। এ ভাষণে বিশ্বমানবতার সকল কিছুর দিকনির্দেশনা ছিল। সেখানে তিনি ধর্মীয় সম্প্রীতি ও অধীনস্তদের সাথে সদ্ব্যবহার পারস্পরিক অধিকারসহ মানবজীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের দিকনির্দেশনা প্রদান করেন। উদ্দীপকে 'ক'-এর ভাষণে ধর্মীয় সম্প্রীতি ও অধীনস্তদের সাথে সদ্ব্যবহার করার নির্দেশনা প্রদান করা হয়। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে জনাব 'ক'-এর ভাষণে অসাম্প্রদায়িক ও সদাচরণের বিষয়টি মুহাম্মদ (স.)-এর বিদায় হজের ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব 'ক'-এর ভাষণ কোন মনীষীর ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর