হাদিসশাস্ত্রে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের অবদান তোমার পাঠ্যবইয়ের কোন মনীষীর অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ? উক্ত মনীষীর অবদান মূল্যায়ন করো।
উত্তর: হাদিসশাস্ত্রে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের অবদান আমার পাঠ্যবইয়ের ইমাম বুখারি (রহ.)-এর অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ। বাল্যকাল থেকেই ইমাম বুখারি (রহ.)-এর জ্ঞানের প্রতি প্রবল আগ্রহ ছিল। ছয় বছর বয়সেই তিনি পবিত্র কুরআন হিফজ করেন। তিনি হেজাজের একজন মুহাদ্দিসের কাছে হাদিসশাস্ত্র শিক্ষালাভ করেন। একাধারে ছয় বছর হাদিসশাস্ত্রে জ্ঞানলাভ করার পর হাদিস সংগ্রহের জন্য কুফা, বাগদাদ, বসরা, মিশর, সিরিয়া, আসকালান, হিমস, দামিশক ইত্যাদি স্থানে গমন করেন। ইমাম বুখারি দীর্ঘ ১৬ বছর সাধনা করে ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা-নিরীক্ষা করে ৭,২৭৫টি হাদিস বুখারি শরীফে লিপিবদ্ধ করেন। প্রত্যেক হাদিস লিখার পূর্বে তিনি অজু ও গোসল করে দুই রাকাআত নফল নামায পড়তেন। অতঃপর ইস্তিখারা করে বিশুদ্ধ মনে সেই হাদিস লিখতেন। হাদিস বিশারদ ও ওলামায়ে কেরামগণ ঐকমত্য পোষণ করেছেন যে, পৃথিবীতে আল-কুরআনের পরই বুখারি শরিফই হলো সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। উদ্দীপকে বলা হয়েছে, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর অল্প বয়সে কুরআন হিফজ করেন এবং তার লিখিত হাদিস গ্রন্থটি সর্বমহলে বিশেষ স্বীকৃতি লাভ করে। তাই বলা যায়, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের অবদান আমার পাঠ্যবইয়ের ইমাম বুখারি (র.)-এর সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
হাদিসশাস্ত্রে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের অবদান তোমার পাঠ্যবইয়ের কোন …
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর