ইসলামপূর্ব যুগকে আইয়্যামে জাহিলিয়্যা বলা হয় কেন?
উত্তর: মহানবি (স.)-এর আবির্ভাবের পূর্বে আরবের অজ্ঞতা, বর্বরতা ও কুসংস্কারে আচ্ছন্ন অন্ধকার সময়কালকে 'আইয়্যামে জাহিলিয়্যা' বা অজ্ঞতার যুগ বলা হয়। সে যুগে আরবের মানুষের মাঝে কোনো সুষ্ঠু সমাজ ব্যবস্থা ছিল না। খুন, রাহাজানি, জীবন্ত কন্যাসন্তান কবর দেওয়া, মূর্তিপূজা ও ব্যভিচারের মতো জঘন্য অপরাধে তারা লিপ্ত ছিল। সর্বত্র বিরাজমান এই চরম অবক্ষয় ও অজ্ঞতার কারণেই যুগটিকে আইয়্যামে জাহিলিয়্যা বলা হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
ইসলামপূর্ব যুগকে আইয়্যামে জাহিলিয়্যা বলা হয় কেন?
উত্তর