দৃশ্যপট-১ এ প্রধান অতিথির আলোচনায় ইঙ্গিতকৃত মনীষীকে চিহ্নিত করে জ্ঞানের ক্ষেত্রে তার অবদান ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-১ এ প্রধান অতিথির আলোচনায় প্রখ্যাত মুহাদ্দিস ও হাদিস বিশারদ ইমাম বুখারি (র.)-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইমাম বুখারি (র.) বাল্যকাল থেকেই প্রখর মেধার অধিকারী ছিলেন। তিনি মাত্র ছয় বছর বয়সে কুরআন হিফয করেন এবং দশ বছর বয়স থেকে হাদিস মুখস্থ শুরু করেন। মহানবি (স.) আজীবন ইসলামি জ্ঞানের অন্বেষণ ও হাদিসশাস্ত্রের গবেষণায় আত্মনিয়োগ করেন। ইমাম বুখারি দীর্ঘ ১৬ বছর সাধনা করে ৬ লক্ষ হাদিস যাচাই-বাছাই করে ৭২৭৫টি বিশুদ্ধ হাদিস নিয়ে 'বুখারি শরিফ' সংকলন করেন। এ কারণে হাদিস বিশারদ ও উলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে, পৃথিবীতে আল-কুরআনের পর বুখারি শরিফই হলো সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। উদ্দীপকে দৃশ্যপট-১ এ বলা হয়েছে এক মহামানবের সংকলিত গ্রন্থটি আল-কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, দৃশ্যপট-১ এ ইমাম বুখারি (রহ.)-এর প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
দৃশ্যপট-১ এ প্রধান অতিথির আলোচনায় ইঙ্গিতকৃত মনীষীকে চিহ্নিত করে জ্ঞ…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর