দৃশ্যপট-২ এ বিশেষ অতিথির আলোচনায় তোমার পাঠ্যবইয়ের যে মনীষীর মিল পাওয়া যায় তা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিষয়ে তার অবদান বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যপট-২ এ বিশেষ অতিথির আলোচনায় ফিকাহশাস্ত্রের জনক ও হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা (র.)-এর পরিচয় পাওয়া যায়। ইমাম আবু হানিফা (র.) ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী একজন যুগশ্রেষ্ঠ আলেম। তিনি পার্থিব ক্ষমতার লোেভ ও ভয়ভীতি উপেক্ষা করে দীনি ইলম ও ফিকাহশাস্ত্রের গবেষণায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন। দৃশ্যপটে উল্লিখিত মাসআলা সমাধানের জন্য বোর্ড গঠন এবং সরকারের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাখ্যানের ঘটনাটি ইমাম আবু হানিফার (র.) জীবনের সাথে হুবহু মিলে যায়। তিনি তৎকালীন খলিফা আল মানসুরের প্রধান বিচারপতির পদ গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কারাবরণ ও নির্যাতনের শিকার হন। ফিকাহশাস্ত্রে হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা (র.)-এর অবদান অবিস্মরণীয়। তিনি ছিলেন ফিকাহশাস্ত্রের উদ্ভাবক। তিনি তাঁর চল্লিশ জন ছাত্রের সমন্বয়ে 'ফিকাহ সম্পাদনা বোর্ড' গঠন করেন। এ বোর্ড দীর্ঘ বাইশ বছর কঠোর সাধনা করে ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দান করেন। পরবর্তীতে তিনি বোর্ডের চল্লিশ জন সদস্য হতে দশ জনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। কোনো মাসআলা (সমস্যা) এলেই এ বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং কুরআন ও হাদিসের আলোকে গবেষণা করে ফতওয়া (সমাধান) দিত। এভাবে কুতুবে হানাফিয়্যাতে (হানাফি মাযহাবের কিতাবসমূহ) ৮৩ হাজার মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। এজন্য ইমাম আবু হানিফা (র.)-কে ফিকাহশাস্ত্রের উদ্ভাবক বলা হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
দৃশ্যপট-২ এ বিশেষ অতিথির আলোচনায় তোমার পাঠ্যবইয়ের যে মনীষীর মিল পাও…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর