সালেহীনের কর্মকাণ্ড মহানবি (স.)-এর জীবনের কোন মহৎ উদ্যোগটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: সালেহীনের কর্মকাণ্ড মহানবি (স.)-এর জীবনের মহৎ উদ্যোগ 'হিলফুল ফুযুল' গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ। মহানবি (স.)-এর শৈশবকালে কায়স গোত্র নিষিদ্ধ মাসে কুরাইশদের ওপর অন্যায়ভাবে 'হারবুল ফিজার' নামক একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। মহানবি (স.) 'হারবুল ফিজার' বা অন্যায় সমর ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। এ যুদ্ধে বহু মানুষ আহত ও নিহত হয়। তাতে তাঁর কোমল হৃদয় কেঁদে ওঠে। আহতদের আর্তনাদ শুনে তিনি অস্থির হয়ে পড়লেন। শান্তিকামী মানুষ হিসেবে এ অশান্তি তাঁর সহ্য হলো না। তাই তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল ফুযুল (শান্তি সংঘ) নামক একটি সংঘ গঠন করলেন। 'হিলফুল ফুযুল' গঠনের উদ্দেশ্য ছিল আর্তের সেবা করা অত্যাচারীকে প্রতিরোধ ও অত্যাচারিতকে সাহায্য করা, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে শান্তি, সম্প্রীতি বজায় রাখা। উদ্দীপকে উল্লিখিত সালেহীনের শান্তি ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ ও মহানবি (স.)-এর 'হিলফুল ফুযুলের ন্যায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশংসিত হয়েছে। তাই বলা যায়, সালেহীনের কর্মকাণ্ডটি মহানবি (স.)-এর 'হিলফুল ফুযুল' প্রতিষ্ঠার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
সালেহীনের কর্মকাণ্ড মহানবি (স.)-এর জীবনের কোন মহৎ উদ্যোগটির সাথে সা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর