খায়ের সাহেবের পদক্ষেপে কোন খলিফার কর্মকাণ্ডের প্রতিফলন দেখা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: খায়ের সাহেবের পদক্ষেপে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)-এর কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে। মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন হযরত আবু বকর (রা.)। তিনি খলিফা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রে কতিপয় সমস্যা দেখা দেয়। কেউ কেউ মিথ্যা নবুয়তের দাবি করে, কতিপয় লোক যাকাত দিতে অস্বীকার করে, আবার কতিপয় লোক ইসলাম ত্যাগ করে। হযরত আবু বকর (রা.) অত্যন্ত দৃঢ়তার সাথে এসব মোকাবিলা করেন। ইসলাম ও মুসলমানদের বিশৃঙ্খলা থেকে রক্ষা করেন। কুরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দিলে তিনি পবিত্র কুরআনকে একত্র করে গ্রন্থাকারে প্রকাশ করেন। এসব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করার কারণে তাঁকে ইসলামের 'ত্রাণকর্তা' বলা হয়। উদ্দীপকে খায়ের সাহেব চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকায় আইনশৃঙ্খলা অবনতিসহ বিভিন্ন সমস্যা দেখা দিলে তিনি শক্ত হাতে দমন করে এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনেন। যা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)-এর কর্মকাণ্ডের প্রতিফলন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
খায়ের সাহেবের পদক্ষেপে কোন খলিফার কর্মকাণ্ডের প্রতিফলন দেখা যায়? ব্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর