সাব্বির সাহেবের কর্মকান্ডে কোনো একজন খলিফার জীবনাদর্শ সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় কি? উক্ত খলিফাকে চিহ্নিত করে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে সাব্বির সাহেবের কর্মকাণ্ডে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.)-এর জীবনাদর্শ সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় না এবং আংশিক প্রতিফলিত হয়। কেননা হযরত উসমান (রা.) ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। তিনি কখনোই দান করার ক্ষেত্রে অপরাগতা প্রকাশ করেন নি। হযরত উসমান (রা.) ছিলেন ইসলাম ও মানবতার সেবায় অকাতরে ব্যয়কারী একজন খলিফা। মদিনার অধিবাসীদের পানির অভাব দূর করার জন্য তিনি ১৮০০০ দিনার (স্বর্ণমুদ্রা) ব্যয় করে একটি কূপ ক্রয় করে তা ওয়াক্ত করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসেবে খাবার বিতরণ করেন। মসজিদে নববিতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তিনি ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। তাবুক যুদ্ধের ৩০,০০০ সৈন্যের এক-তৃতীয়াংশ তথা দশ হাজার সৈন্যের ব্যয়ভার তিনি গ্রহণ করেন। রোমান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এ যুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে তিনি একাই এক হাজার উট দান করেন। এভাবে তিনি ইসলামের সেবায় দানের ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করেছেন। উদ্দীপকে সাব্বির সাহেবের কর্মকান্ডে পানির সংকট নিরসনে হযরত উসমান (রা.)-এর জীবনাদর্শের একটি দিক সামঞ্জস্যপূর্ণ থাকলেও রোহিঙ্গা মুসলমানদের পুনর্বাসনের জন্য অর্থসাহায্য দিতে অপারগতা প্রকাশের মাধ্যমে হযরত উসমান (রা.)-এর জীবনাদর্শ সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি। তাই বলা যায়, সাব্বির সাহেবের কর্মকাণ্ডে হযরত উসমান (রা.)-এর জীবনাদর্শই সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় না।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
সাব্বির সাহেবের কর্মকান্ডে কোনো একজন খলিফার জীবনাদর্শ সম্পূর্ণরূপে …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর