সন্তানের ক্ষেত্রে চেয়ারম্যান দবির সাহেবের পদক্ষেপটি তোমার পঠিত একজন খলিফার জীবনাচরণের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: সন্তানের ক্ষেত্রে চেয়ারম্যান দবির সাহেবের পদক্ষেপটি আমার পঠিত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.)-এর জীবনাচরণের সাথে সাদৃশ্যপূর্ণ। হযরত উমর ফারুক (রা.) ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক। আইনের চোখে তিনি ধনী-গরিব, উচু-নীচু, আপন-পরের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শাহমাকে তিনি অত্যন্ত কঠোর শাস্তি দিয়েছিলেন। উদ্দীপকে দবির চেয়ারম্যানের ছেলে বাজারে ত্রাণ বিক্রি করে দেন। চেয়ারম্যান তা জানতে পেরে নিজ সন্তানকে শান্তিস্বরূপ পুলিশের হাতে তুলে দেন। নিজের ছেলে বলে চেয়ারম্যান স্বজনপ্রীতি করেননি। যা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.)-এর ন্যায়বিচারের সাথে সাদৃশ্যপূর্ণ। হযরত উমর (রা.) সকল শাসকের জন্য আদর্শ। শাসকেরা তাঁর মতো ন্যায়বিচারক হলে দেশের অন্যায়, অনাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি রোধ করা সম্ভব।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
সন্তানের ক্ষেত্রে চেয়ারম্যান দবির সাহেবের পদক্ষেপটি তোমার পঠিত একজন…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর