উদ্দীপকে উল্লিখিত জনাব আদিবের বক্তব্য কি তুমি সমর্থন কর? তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আদিবের বক্তব্য আমি সমর্থন করি। জনাব আদিবের মতে যে শহরে হত্যা, রাহাজানি, মদ্যপান, জুয়াখেলা, সুদ ও ঘুষ প্রচলিত ব্যাপার সে শহরে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.)-এর আদর্শ ধারণ করে এমন একজন শাসক প্রয়োজন। তিনিই বিশৃঙ্খল ও নৈরাজ্যপূর্ণ সমাজে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। হযরত উমর ফারুক (রা.) ছিলেন ন্যায় ও ইনসাফের মৃত্য প্রতীক। আইনের চোখে তিনি ধনী-গরিব, উঁচু-নিচু, আপন-পরের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। মদ্যপানের অপরাধে তিনি স্বীয় পুত্র আবু শাহমাকে অত্যন্ত কঠোর শাস্তি দিয়েছিলেন। হযরত উমর (রা.) ছিলেন গণতন্ত্রমনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করতেন এবং তাঁদের মতামতের প্রতি গুরুত্বারোপ করতেন। মানব দরদি হযরত উমর ফারুক (রা.) ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ, তাই হযরত উমর ফারুক (রা.)-এর আদর্শ ধারণকারী শাসকই পারবে সমাজের সকল প্রকার নৈরাজ্য, বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আদিবের বক্তব্য কি তুমি সমর্থন কর? তোমার মতের…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর