উদ্দীপকে উল্লিখিত খতিব সাহেবের বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত খতিব সাহেবের বক্তব্যটি খলিফা হযরত উসমান (রা.)-এর সম্পর্কে। এমদাদ সাহেব এলাকায় মসজিদ নির্মাণে জমি দান করেন। বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ বসান। বন্যায় দুর্গত এলাকায় খাদ্য-বস্ত্র বিতরণ করেন। এমদাদ সাহেবের এসকল জনসেবামূলক কাজ হযরত - উসমান (রা.)-এর আদর্শের প্রতিফলন। খলিফা হযরত উসমান (রা.) প্রসঙ্গে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ। হযরত উসমান (রা.) ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। ব্যবসা করে এসব ধন-সম্পদ অর্জন করেন। যার কারণে তাঁকে গণি (ধনী) বলা হতো। ইসলাম গ্রহণের পর ইসলাম ও মানবতার সেবায় অকাতরে তাঁর সম্পদ ব্যয় করেন। মদিনার অধিবাসীদের জন্য পানির অভাব দূর করার জন্য তিনি আঠার হাজার দিনার ব্যয় করে একটি কূপ ক্রয় করে ওয়াকফ্ করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসেবে খাবার বিতরণ করেন। মসজিদে নববীতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। তাবুক যুদ্ধের এক-তৃতীয়াংশ সৈন্যের ব্যয়ভার গ্রহণ করেন। রোমান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এ যুদ্ধে তিনি একাই এক হাজার উট দান করেন। এছাড়াও তিনি সাতটি ঘোড়া ও এক হাজার দিনার দান করেন। হযরত উসমান (রা.)-কে আল্লাহ তায়ালা যেমন প্রচুর সম্পদ দান করেছেন তেমনি তিনি তা অকাতরে আল্লাহর পথে ব্যয় করেছেন। এক্ষেত্রে তাই তিনি সর্বকালের সম্পদশালী লোকদের জন্য অনুসরণীয় আদর্শ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খতিব সাহেবের বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর