জামান কোন খলিফার নাম উল্লেখ করেছেন? বুঝিয়ে দাও
উত্তর: জামান চতুর্থ খলিফা হযরত আলি (রা.)-এর নাম উল্লেখ করেছেন। হযরত আলি (রা.) ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। ৬০০ খ্রিষ্টাব্দে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মহানবি (স.)-এর চাচা আবু তালেবের পুত্র ছিলেন। তাঁর ডাকনাম আবু তোরাব ও আবুল হাসান। হযরত আলি (রা.) ছিলেন শৌর্য-বীর্য ও অসাধারণ শক্তির অধিকারী। তাঁর নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো। বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য রাসুল (স.) তাঁকে 'যুলফিকার' তরবারি উপহার দেন। খাযবারে কামুস দূর্গ জয় করার স্বীকৃতিস্বরূপ মুহাম্মদ (স.) তাঁকে আসাদুল্লাহ (আল্লাহর সিংহ) উপাধি প্রদান করেন। হুদায়বিয়ার সন্ধিপত্র তিনি নিজ হাতে লিখেছেন। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা তাঁর হাতে ছিল। সুতরাং উদ্দীপকে জামান শৌর্য-বীর্য, অসাধারণ শক্তির অধিকারী কাফিরদের মনে ত্রাস সৃষ্টিকারী খলিফা বলতে হযরত আলি (রা.)-এর নাম উল্লেখ করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জামান কোন খলিফার নাম উল্লেখ করেছেন? বুঝিয়ে দাও
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর