মেম্বার আবুল কালামের কাজে যে খলিফার আদর্শ ফুটে উঠেছে তা চিহ্নিত করে উক্ত খলিফার চরিত্র বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মেম্বার আবুল কালামের কাজে ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.)-এর আদর্শ ফুটে উঠেছে। হযরত উমর ফারুক (রা.) ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক। আইনের চোখে তিনি ধনী-গরিব, উঁচু-নীচু, আপন-পরের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শাহমাকে তিনি অত্যন্ত কঠোর শাস্তি দিয়েছিলেন। উদ্দীপকে আবুল কালামও একইভাবে ছেলের নামে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে নিজে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন। তাই তার কাজে হযরত উমর (রা.)-- এর আদর্শ ফুটে উঠেছে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.) ছিলেন শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী। যুবক বয়সে নামকরা কুস্তিগির, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা ছিলেন। হযরত উমর ফারুক (রা.) ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক। আইনের চোখে তিনি ধনী-গরিব, উঁচু-নীচু, আপন-পরের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শাহমাকে তিনি অত্যন্ত কঠোর শাস্তি দিয়েছিলেন। এছাড়া হযরত উমর (রা) ছিলেন একজন প্রজাবৎসল শাসক। জনসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা নিয়ে তিনি তাঁবুতে দিয়ে আসেন। স্বীয় স্ত্রী উম্মে কুলসুমকে প্রসব বেদনায় কাতর এক বেদুইনের স্ত্রীকে সাহায্য করার জন্য তাঁর ঘরে নিয়ে যান। তাই বলা যায়, হযরত উমর (রা.) ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান অবিস্মরণীয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
মেম্বার আবুল কালামের কাজে যে খলিফার আদর্শ ফুটে উঠেছে তা চিহ্নিত করে…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর