দেশের আর্থসামাজিক উন্নয়নে চিত্র- [গণিত] ও চিত্র- [গণিত] এর মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তুমি মনে করো? যুক্তিসহ উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকের চিত্র- [গণিত] এ নারিকেল গাছ ও চিত্র- [গণিত] এ বাঁশ গাছ দেখানো হয়েছে। নারিকেল তেল জাতীয় ফসল। তবে খাদ্য হিসেবে কচি নারিকেলের পানি ও পাকা নারিকেলের ব্যবহার বহুলভাবে প্রচলিত। এছাড়াও নারিকেল হতে তেল, গ্লিসারিন, সাবান ও অন্যান্য কসমেটিকস এবং নারিকেলের ছোবড়া দিয়ে জাজিম, পাপোশ, রশিসহ বিভিন্ন গৃহস্থালি বস্তু তৈরি করা হয়ে থাকে। বিভিন্ন রান্নায় ও মিষ্টান্ন, পিঠা তৈরিতে নারিকেল ব্যবহৃত হয়। অন্যদিকে বাঁশ একটি গুরুত্বপূর্ণ অকাঠ বনজ ও প্রাকৃতিক সম্পদ। গৃহনির্মাণ ও গৃহসামগ্রী থেকে বৃহৎশিল্প প্রতিষ্ঠান পর্যন্ত বাঁশ এর ব্যবহার বিস্তৃত। বাঁশ ব্যবহার করে বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো কাগজ, পার্টিকেল বোর্ড, প্লাইবোর্ড, ঢেউটিন, প্যানেল তৈরি করা হয়। এছাড়াও বাঁশ থেকে চাটাই, ডোল, খেলনা বাদ্যযন্ত্রসহ লেমিনেটেড বাঁশের মেঝে ও দেয়াল কভার মাদুর, কুশন, সিটকভার এমনকি পাদুকা ও তৈরি হয়। ব্যবহার এর উপর ভিত্তি করে বাঁশ শিল্পকে i. কাগজ শিল্প, ii. নির্মাণশিল্প ও iii. ক্ষুদ্র হস্তশিল্প -এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এ সকল শিল্পের সাথে জড়িত আছে অসংখ্য মানুষ। ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থান উন্নয়ন ঘটানো সম্ভব হচ্ছে। উপরোক্ত আলোচনার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে চিত্র- [গণিত] এর নারিকেল গাছ অপেক্ষা চিত্র- [গণিত] এর বাঁশ অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
দেশের আর্থসামাজিক উন্নয়নে চিত্র- ও চিত্র- এর মধ্যে কোনটি অধিক গুর…
উদ্দীপক

Mymensingh · 2022
উত্তর
উত্তর