“আমেনা বেগমের গৃহীত পদক্ষেপ ভূমির সর্বোত্তম ব্যবহারে অনুকরণীয়”- বক্তব্যটির সমর্থনে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের আমেনা বেগম পালংশাক চাষের পাশপাশি জমির উঁচু আইলে শিম চাষের পরিকল্পনা গ্রহণ করেন। কৃষি প্রধান এ বাংলাদেশে জনসংখ্যার আধিক্যে ফসলি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। কৃষি জমি খণ্ড-বিখণ্ড হওয়ার কারণে জমির মাঝখান দিয়ে আইল উঠছে। আইলগুলো ফসলহীন থাকার কারণে কৃষি জমির একটা সিংহভাগ অব্যবহৃত থাকছে। আমেনা বেগমের বাড়ি বিল অঞ্চলে। এ সব অঞ্চলে সাধারণত শাক-সবজি করার মতো উঁচু জমির যথেষ্ট অভাব থাকে। এ ক্ষেত্রে জমির উঁচু আইল সহায়ক ভূমিকা পালন করবে। উঁচু আইলে আগাম শিমের বীজ বপন করা যায়। বাড়ির পাশের জমিতে পালংশাক এবং বিলের জমির উঁচু আইলে, শিমসহ বিভিন্ন শাক-সবজি চাষ করলে জমির সর্বোত্তম ব্যবহার হবে। একদিকে যেমন আমেনা বেগমের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে অন্যদিকে দেশের শাকসবজির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপরন্তু আর্থিকভাবেও লাভবান হবেন আমেনা বেগম। অতএব, ভূমির সর্বোত্তম ব্যবহারে আমেনা বেগমের গৃহীত পদক্ষেপটি অনুকরণীয় বলে আমি মনে করি।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
“আমেনা বেগমের গৃহীত পদক্ষেপ ভূমির সর্বোত্তম ব্যবহারে অনুকরণীয়”- বক্…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
