উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেবের গোলাপ বাগানের সমস্যাগুলো চিহ্নিত করে কীভাবে সমাধান করা যায় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রহিম সাহেবের গোলাপ গাছে কচিপাতা ও ফুলের পাপড়ি ছিদ্র হওয়া এবং গাছের বাকলে ছোট ছোট কালো দাগের সমস্যা সৃষ্টি হয়। গাছের কচি পাতা ও ফুলের পাপড়িতে ছিদ্র হওয়ার কারণ হলো বিটল পোকা। আলোর ফাঁদ পেতে এ পোকা দমন করা যায়। ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক ছিটিয়েও এ পোকা দমন সম্ভব। এছাড়া গাছের বাকলে ছোট ছোট কালো রঙের দাগ পড়ে যা রেড স্কেল পোকার আক্রমণে হয়। এ পোকার আক্রমণে আক্রান্ত গাছ মারা যায়। তাই এ পোকা দমনে ম্যালাথিয়ন বা ডায়াজিনন জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হয়। আবার, গাছের সংখ্যা কম হলে দাঁত মাজার ব্রাশ দিয়ে আক্রান্ত স্থানে ব্রাশ করলে পোকা পড়ে যায়। উপরিউক্তভাবে রহিম সাহেবের গোলাপ বাগানের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা যায়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেবের গোলাপ বাগানের সমস্যাগুলো চিহ্নিত করে…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
