গোলাপ চাষে আত্মকর্মসংস্থান সম্ভব- কথাটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: গোলাপ চাষে আত্মকর্মসংস্থান সম্ভব। বাংলাদেশের আবহাওয়া গোলাপ চাষের জন্য অত্যন্ত উপযোগী। ফুল ছাড়াও ফুলের চারা ও ফুলের গাছ বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। ঘর সাজানো, বিবাহ, জন্মদিন, বিভিন্ন ধর্মীয় উৎসব ইত্যাদি কাজে গোলাপ ফুলের চাহিদা ব্যাপক। দেশের বিভিন্ন জাতীয় উৎসব যেমন- পহেলা বৈশাখ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবসে গোলাপ ফুলের ব্যাপক চাহিদা থাকায় দেশের ভেতরে গোলাপ ফুলের বিক্রি অনেক বেড়েছে। দিনে দিনে বিদেশেও গোলাপ ফুলের রপ্তানি বাড়ছে। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ৫-৭ প্রকারের গোলাপ ফুল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। গোলাপ ফুলের নির্যাস থেকে প্রাচীনকাল থেকেই অনেক ঔষধ তৈরি হয়, যার ফলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে এর চাহিদা বেড়েই চলেছে। গোলাপ ফুল নানা ধরনের সুগন্ধি তৈরির প্রধান উপাদান, দেশে-বিদেশে এর চাহিদা অনেক। ফলে নতুন নতুন শিল্প স্থাপনের সুযোগ সৃষ্টি হচ্ছে। গোলাপ ফুলে রোগ ও পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম, তাই পরিচর্যা কম লাগে। ফলে উৎপাদন খরচ এবং ব্যবসায় ঝুঁকি কম থাকে। গোলাপ ফুলের ব্যবহার দিন দিন আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। গোলাপ ফুল বিক্রি করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। তাছাড়া এ ব্যবসায় অন্য ব্যবসার তুলনায় ক্ষতির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই আত্মকর্মসংস্থান তৈরি করা সম্ভব। সুতরাং কথাটি যথার্থ।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
গোলাপ চাষে আত্মকর্মসংস্থান সম্ভব- কথাটির যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
