মাগুর মাছকে জিওল মাছ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: যে সকল মাছের দেহে ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বসনতন্ত্র থাকে, যার মাধ্যমে এরা বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে তাদেরকে জিওল মাছ বলে। মাগুর মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফুলকা ছাড়াও এদের অতিরিক্ত শ্বসনতন্ত্র আছে যার মাধ্যমে এরা বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে। ফলে মাগুর মাছ অল্প অক্সিজেনযুক্ত পানিতে বা পানি ছাড়াও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। তাই মাগুর মাছকে জিওল মাছ বলা হয়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
মাগুর মাছকে জিওল মাছ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর