উদ্দীপকের চিত্র-১ এর ব্যবহার বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এ নারিকেল গাছা দেখানো হয়েছে। নারিকেল গাছ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। নারিকেল একটি অর্থকারী ও তেলজাতীয় ফসল। নারিকেলের ফলের ভিতরের অংশ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। চুল ও ত্বকের যত্নে নারিকেল তেল বহুল পরিচিত। নারিকেলের কচি ফলকে ডাব বলা হয়। রোগীর পথ্য হিসেবে এবং গরমে শরীর ঠান্ডাকারী পানীয় হিসেবে ডাবের পানি ব্যবহার হয়। এছাড়াও বিভিন্ন রান্নায় ও মিষ্টান্ন তৈরিতে নারিকেলের ব্যবহার বহুল প্রচলিত। নারিকেলের ছোবড়া দিয়ে নানা রকম গৃহস্থালি বস্তু যেমন- খাটের জাজিম, ওয়ালম্যাট, পাপোশ, রশি, মাদুর প্রভৃতি তৈরি হয়। নারিকেলের পাতা থেকে তৈরি ঝাড়ুও আমাদের দেশে বিশেষভাবে ব্যবহার হয়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-১ এর ব্যবহার বর্ণনা করো।
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর