উদ্দীপকের আলোকে হারুন মিয়া তার ফসলের সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে হারুন মিয়ার পাটক্ষেতে বিছা পোকার আক্রমণ ঘটেছে। বিছা পোকা পাটের কচি ও বয়স্ক সব পাতাই খেয়ে ফেলে এবং এর স্ত্রী মথ পাতার উল্টোপিঠে গাদা করে ডিম পাড়ে। হারুন মিয়া বিছা পোকা দমনে যে ব্যবস্থাপনা গ্রহণ করেন তা নিম্নরূপ— পাটের যে সব পাতায় ডিমের গাদা দেখা যায় সে সব পাতা ডিমের গাদাসহ তুলে ধ্বংস করেন। আক্রমণের [গণিত] পর্যায়ে যখন কীড়াগুলো পাতায় দলবদ্ধভাবে থাকে, তখন পোকাসহ পাতা তুলে পায়ে পিষে বা গর্তে চাপা দিয়ে দমন করতে হবে। পোকা যাতে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে ছড়াতে না পারে সেজন্য ক্ষেতের চারপাশে প্রতিবন্ধক নালা তৈরি করে তাতে কেরোসিন মিশ্রিত পানি দিয়ে রাখতে হবে। আক্রমণ বেশি হলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী কীটনাশক প্রয়োগ করতে হবে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে হারুন মিয়া তার ফসলের সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর