মৎস্য কর্মকর্তা মাছের পুকুরে হাঁসের আবাসস্থল নির্মাণের কী কৌশল ব্যাখ্যা করেছিলেন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের উপজেলা মৎস্য কর্মকর্তা মাছের পুকুরে হাঁসের আবাসস্থল নিমার্ণের কৌশল বর্ণনা করেন। পুকুরে হাঁসের ঘর নির্মাণ করার জন্য পুকুরের পাড় হতে [গণিত] মিটার দূরে যেখানে পানির গভীরতা বেশি এবং নিরিবিলি সেখানে বাঁশের খুঁটি পুঁতে আয়তাকার ঘর তৈরি করতে হবে। পানির উপরিভাগ হতে ঘরের মেঝের দূরত্ব [গণিত] মিটার এবং মেঝে থেকে ঘরের চালার উচ্চতা হবে [গণিত] মিটার। ঘরের মেঝেতে [গণিত] সেমি ফাঁক করে বাঁশের বাতা এমনভাবে সাজাতে হবে যেন হাঁস মুরগির বিষ্ঠা সরাসরি পানিতে পড়ে। পাটাতনের ফাঁক এমন বড় করা যাবে না যাতে হাঁসের পা আটকে যায়। চারপাশের বেড়া বাঁশের চটা দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন সহজেই আলো বাতাস প্রবেশ করতে পারে। ঘরের চালা টিন, খড় বা ছন দিয়ে তৈরি করতে হবে। উপরিউক্ত পদ্ধতিতে হাঁসের আবাসস্থল নির্মাণ করলে তা লাভজনক হবে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
মৎস্য কর্মকর্তা মাছের পুকুরে হাঁসের আবাসস্থল নির্মাণের কী কৌশল ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর