ধান বীজ বপনের পূর্বে ইউরিয়া মিশ্রিত পানিতে ডুবিয়ে নিলে কোন ধরনের সুবিধা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: বীজতলায় বপনের পূর্বে সুস্থ, পরিষ্কার ও পুষ্ট বীজ বাছাইকরণে ইউরিয়া মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখা হয়। দশ লিটার পানিতে ৩৭৫ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে প্রাপ্ত দ্রবণে ১০ কেজি বীজ ছেড়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দিলে পুষ্ট বীজ ডুবে নিচে জমা হয় এবং অপুষ্ট ও হালকা বীজগুলো পানির উপরে ভেসে উঠে। হাত বা চালনি দিয়ে ভাসমান বীজগুলো সরিয়ে নিলেই পানির নিচ থেকে ভালো বীজ পাওয়া যায়। ফলে খারাপ, অপুষ্ট ও হালকা বীজগুলো সহজেই চিহ্নিত ও দূর করা যায়। পরবর্তীতে উক্ত ইউরিয়া মেশানো পানি বীজতলায় সার হিসেবে ব্যবহার করা যায়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
ধান বীজ বপনের পূর্বে ইউরিয়া মিশ্রিত পানিতে ডুবিয়ে নিলে কোন ধরনের সুবিধা হয়? ব্যাখ্যা করো।
উত্তর