গুণগতমানের ফলন পেতে রহিম মিয়া যে পদক্ষেপ গ্রহন করেন তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রহিম মিয়া যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে বেগুন চাষ করেন এবং গুণগতমানের ফলন পান। গুণগতমানসম্পন্ন ভালো ফলন পেতে রহিম মিয়া যে সকল পদক্ষেপ গ্রহণ করেন সেগুলো হলো— i. রহিম মিয়া বেগুন চাষের জন্য সঠিক সময়ে বীজ বপন করে চারা উৎপাদন করেন। ii. তিনি বেগুন চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি নির্বাচন করেন। iii. জমি তৈরির জন্য রহিম মিয়া সঠিক মাত্রায় গোবর সার, ইউরিয়া, টিএসপি ও এমওপি সার প্রয়োগ করেছেন। iv. চারা লাগানোর পর রহিম মিয়া সময়মতো সেচ প্রদান, আগাছা ও পোকা দমন, মালচিং করেন। সর্বোপরি রহিম মিয়া বেগুন চাষে চারা উৎপাদন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সঠিক নিয়ম অনুসরণ করেন, পরিমাণমতো সঠিক সময়ে সার প্রয়োগ করেন, রোগ ও পোকা দমনের মাধ্যমে গুণগতমানের ফলন পান।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
গুণগতমানের ফলন পেতে রহিম মিয়া যে পদক্ষেপ গ্রহন করেন তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর