শেয়ারFacebookWhatsApp

চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখে? যুক্তিসহ ব্যাখ্যা কর। ৪

উত্তর: উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এ যথাক্রমে বাঁশ এবং বেতকে দেখানো হয়েছে। এদের মধ্যে বাঁশ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখে। নিচে তা যুক্তিসহ ব্যাখ্যা করা হলো- বেত প্রাকৃতিক বনজ সম্পদ যা আমাদের দেশের বনে জঙ্গলে পাওয়া যায়। বেত মূলত বাংলাদেশ শিল্পগুণের জন্যই বহুল পরিচিত। এ থেকে তৈরি বিভিন্ন শিল্পদ্রব্য সম্পূর্ণই প্রাকৃতিক। এর সাহায্যে বিভিন্ন হালকা আসবাবপত্র, ক্ষুদ্র হস্তশিল্পের খেলনা, জুতার র্যাক, মোড়া, মিশ্রশিল্পের খাট, সোফা ইত্যাদি তৈরি করা হয়। বেতের ব্যবহার বাংলাদেশে ব্যাপক যা আমাদের গ্রামীণ শিল্প ঐতিহ্যকে ধরে রাখছে। তবে এই শিল্পের অর্থনৈতিক অবকাঠামো আমাদের দেশের অন্যান্য শিল্পের মতো অতটা ব্যাপকী প্রসারিত নয়। অন্যদিকে বাঁশ একটি গুরুত্বপূর্ণ অকাঠ বনজ ও প্রাকৃতিক সম্পদ। গৃহনির্মাণ ও গৃহসামগ্রী থেকে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত বাঁশ এর ব্যবহার বিস্তৃত। বাঁশ ব্যবহার করে বড়ো বড় শিল্প প্রতিষ্ঠানগুলো কাগজ, পার্টিকেল বোর্ড, প্লাইবোর্ড, ঢেউটিন, প্যানেল তৈরি করে। এছাড়াও বাঁশ থেকে চাটাই, ডোল, খেলনা বাদ্যযন্ত্রসহ লেমিনেটেড বাঁশের মেঝে ও দেয়াল কভার, মাদুর, কুশন, সিটকভার, এমনকি পাদুকা ও তৈরি হয়। ব্যবহার এর উপর ভিত্তি করে বাঁশ শিল্পকে কাগজ শিল্প, নির্মাণশিল্প ও ক্ষুদ্র হস্তশিল্প এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এ সকল শিল্পের সাথে জড়িত আছে অসংখ্য মানুষ। ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হচ্ছে। তাই আলোচনা থেকে বলা যায় যে, চিত্র-২ এর বেতের চেয়ে চিত্র-১ এর বাঁশ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখে।

SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল

চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশ…

উদ্দীপক

নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Mymensingh · 2024

উত্তর

বুনন শিল্পে ব্যবহৃত একটি বেতের নাম হচ্ছে বান্দরিবেত।

উত্তর

তেলাকুচা একটি বীরুৎ জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের কাণ্ড ও পাতার নির্যাস ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যাপক হারে ব্যবহৃত হয়। এর নির্যাস সর্দি, জ্বর, হাঁপানি ও মূর্ছারোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এমনকি এই উদ্ভিদের পাতা বাটার প্রলেপ চর্মরোগে বেশ উপকারী। এসব ঔষধি গুণ থাকার কারণে তেলাকুচা উদ্ভিদকে ঔষধি উদ্ভিদ বলা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্র-২ দ্বারা বেতকে নির্দেশ করা হয়েছে। বেতের শিল্প গুণের জন্যই বেত সবার নিকট সুপরিচিত। আকর্ষণীয় ও আভিজাত্যবহনকারী শিল্পদ্রব্য হিসেবে বেতের ব্যবহার ব্যাপক। নিচে এর ব্যবহার বর্ণনা করা হলো- i. হালকা নির্মাণশিল্প: বেতের হালকা নির্মাণশিল্প বলতে বোঝায় মোটা বেতের আসবাবপত্র যা হালকা ভার বহন করতে পারে। হালকা নির্মাণশিল্পের প্রধান উদাহরণ হলো সোফাসেট, চেয়ার, খাট, টেবিল ইত্যাদি। এই শিল্পে যে বেত ব্যবহার করা হয় তা অপেক্ষাকৃত মোটা এবং পরিমাণে বেশি হয়। ii . বুনন শিল্প: বুননশিল্পে সরু ও নমনীয় বেত ব্যবহার করা হয়। এসব বেত চেরাই করে আরও সরু ফালি পাওয়া যায় যাকে বেতি বলা হয়। বাঁধাই ও বুনন কাজে এই বেতি ব্যবহার করা হয়। বুনন শিল্পের জন্য বান্দরিবেত ও জালিবেত ব্যবহার করা হয়। iii . ক্ষুদ্র হস্তশিল্প: বেতশিল্পের পুরোটাই হস্তশিল্প। সেটা ছোটো বা বড়ো যাই হোক না কেন। নির্মাণশিল্প ও বুননশিল্পের অপ্রয়োজনীয় অবশিষ্টাংশ ব্যবহার করে সৌন্দর্যবর্ধক যেসব দ্রব্য ব্যবহার করা হয় তাই বেতের ক্ষুদ্র শিল্প। যেমন- খেলনা, কলমদানি, মোড়া ইত্যাদি। iv. মিশ্রশিল্প: বেতের সাথে বাঁশ, কাঠ, প্লাস্টিক, নাইলন, স্টিল ইত্যাদি মিশিয়ে যেসব দ্রব্য তৈরি করা হয় তাকে বেতের মিশ্রশিল্প বলে। এই শিল্পে মোটা বেতের অভাব হলে এর পরিবর্তে কাঠ, বাঁশ ইত্যাদি ব্যবহার করা হয়। আর সরু বেতের অভাব হলে নাইলন বা প্লাস্টিকের বেতি ব্যবহার করা হয়। যেমন- দোলনা, মোরা, সেলফ, ফুলদানি ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এ যথাক্রমে বাঁশ এবং বেতকে দেখানো হয়েছে। এদের মধ্যে বাঁশ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখে। নিচে তা যুক্তিসহ ব্যাখ্যা করা হলো- বেত প্রাকৃতিক বনজ সম্পদ যা আমাদের দেশের বনে জঙ্গলে পাওয়া যায়। বেত মূলত বাংলাদেশ শিল্পগুণের জন্যই বহুল পরিচিত। এ থেকে তৈরি বিভিন্ন শিল্পদ্রব্য সম্পূর্ণই প্রাকৃতিক। এর সাহায্যে বিভিন্ন হালকা আসবাবপত্র, ক্ষুদ্র হস্তশিল্পের খেলনা, জুতার র্যাক, মোড়া, মিশ্রশিল্পের খাট, সোফা ইত্যাদি তৈরি করা হয়। বেতের ব্যবহার বাংলাদেশে ব্যাপক যা আমাদের গ্রামীণ শিল্প ঐতিহ্যকে ধরে রাখছে। তবে এই শিল্পের অর্থনৈতিক অবকাঠামো আমাদের দেশের অন্যান্য শিল্পের মতো অতটা ব্যাপকী প্রসারিত নয়। অন্যদিকে বাঁশ একটি গুরুত্বপূর্ণ অকাঠ বনজ ও প্রাকৃতিক সম্পদ। গৃহনির্মাণ ও গৃহসামগ্রী থেকে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত বাঁশ এর ব্যবহার বিস্তৃত। বাঁশ ব্যবহার করে বড়ো বড় শিল্প প্রতিষ্ঠানগুলো কাগজ, পার্টিকেল বোর্ড, প্লাইবোর্ড, ঢেউটিন, প্যানেল তৈরি করে। এছাড়াও বাঁশ থেকে চাটাই, ডোল, খেলনা বাদ্যযন্ত্রসহ লেমিনেটেড বাঁশের মেঝে ও দেয়াল কভার, মাদুর, কুশন, সিটকভার, এমনকি পাদুকা ও তৈরি হয়। ব্যবহার এর উপর ভিত্তি করে বাঁশ শিল্পকে কাগজ শিল্প, নির্মাণশিল্প ও ক্ষুদ্র হস্তশিল্প এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এ সকল শিল্পের সাথে জড়িত আছে অসংখ্য মানুষ। ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হচ্ছে। তাই আলোচনা থেকে বলা যায় যে, চিত্র-২ এর বেতের চেয়ে চিত্র-১ এর বাঁশ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখে।
SSCকৃষিশিক্ষাঅধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম সাহেবের গোলাপ বাগানে গাছের কচিপাতা ও ফুলের পাপড়ি ছিদ্র করে খাওয়া এবং গাছের বাকলে ছোট ছোট কালো দাগ দেখা যায়। পরে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

Combined · 2018

গ
উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেবের গোলাপ বাগানের সমস্যাগুলো চিহ্নিত করে কীভাবে সমাধান করা যায় তা ব্যাখ্যা করো।
ঘ
গোলাপ চাষে আত্মকর্মসংস্থান সম্ভব- কথাটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.গোলাপ গাছের ডাল-পালা ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা কী?

গোলাপ গাছের ডাল-পালা ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.গোলাপের বংশবিস্তার পদ্ধতি লেখো।

গোলাপের বংশবিস্তার পদ্ধতি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফিরোজ মিয়া ৬টি জার্সি জাতের গাভি নিয়ে খামার শুরু করেন। জার্সি গাভিগুলো প্রতিদিন ২০ লিটার করে দুধ দেয়। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা ও খাদ্য প্রদানে খামারটি লাভজনক হয়ে উঠে।

Combined · 2018

গ
ফিরোজ মিয়ার খামারে গাভিগুলোর প্রয়োজনীয় দানাদার খাদ্যের পরিমাণ নির্ণয় করো।
ঘ
স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ধানের উফশী জাতের দুইটি বৈশিষ্ট্য লেখো।

ধানের উফশী জাতের দুইটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্যাটফিশ কী?

ক্যাটফিশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেনা বেগম বিল অঞ্চলে উঁচু ভিটে বাড়িতে বসবাস করেন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সবজি চাষের উপর প্রশিক্ষণ নিয়ে বাড়ির পাশে ২০০ বর্গমিটার জমিতে পালংশাক চাষ করে সফলতা লাভ করেন। এ সফলতার পর তিনি বিলে অবস্থিত তার জমিগুলোর উঁচু আইলে শিম চাষের পরিকল্পনা গ্রহণ করেন।

Combined · 2019

গ
আমেনা বেগম তার পালংশাকের জমিতে কত কেজি ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন?
ঘ
“আমেনা বেগমের গৃহীত পদক্ষেপ ভূমির সর্বোত্তম ব্যবহারে অনুকরণীয়”- বক্তব্যটির সমর্থনে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কোন পরিস্থিতিতে ধান গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে মরে যায়- ব্যাখ্যা করো।

কোন পরিস্থিতিতে ধান গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে মরে যায়- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আধুনিক ধান কাকে বলে?

আধুনিক ধান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

গোলাপ চাষে আত্মকর্মসংস্থান সম্ভব- কথাটির যথার্থতা মূল্যায়ন করো।উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেবের গোলাপ বাগানের সমস্যাগুলো চিহ্নিত করে কীভাবে সমাধাগোলাপ গাছের ডাল-পালা ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা কী?গোলাপের বংশবিস্তার পদ্ধতি লেখো।স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে- মূল্ফিরোজ মিয়ার খামারে গাভিগুলোর প্রয়োজনীয় দানাদার খাদ্যের পরিমাণ নির্ণয় করো।ধানের উফশী জাতের দুইটি বৈশিষ্ট্য লেখো।ক্যাটফিশ কী?“আমেনা বেগমের গৃহীত পদক্ষেপ ভূমির সর্বোত্তম ব্যবহারে অনুকরণীয়”- বক্তব্যটির সমর্থআমেনা বেগম তার পালংশাকের জমিতে কত কেজি ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন?কোন পরিস্থিতিতে ধান গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে মরে যায়- ব্যাখ্যা করো।আধুনিক ধান কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।