স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে- মূল্যায়ন কর।
উত্তর: গবাদিপশুর খামার পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসম্মত পালন বলতে কতকগুলো বিশেষ স্বাস্থ্যগতবিধি ব্যবস্থাকে বুঝায়। যেমন- ১. বাসস্থান নির্মাণে আলো-বাতাসের ব্যবস্থা ও দুর্যোগ নিবারণ করা।. ২. খাদ্য ও পানির পাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। ৩. পচা, বাসি ও ময়লাযুক্ত খাদ্য ও পানি পরিহার করা ও সর্বদা তাজা খাদ্য ও পানি সরবরাহ করা। ৪. প্রজনন ও প্রসবে নির্জীবাণু পদ্ধতি অবলম্বন করা। ৫. দ্রুত মলমূত্র নিষ্কাশন করা। ৬. অসুস্থ গাভীর পৃথকীকরণ ও মৃত গাভীর সৎকার করা। ৭. নিয়মিত কৃমিনাশক ব্যবহার করা ও সংক্রামক ব্যাধির প্রতিষেধক টিকা প্রয়োগ করা ইত্যাদি। খামার পরিচালনায় উপরে বর্ণিত স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করা জরুরি, তা-না হলে খামারে নানা ধরনের রোগ-ব্যাধির আক্রমণ ঘটে পশু মারা যাবে এবং খামার অলাভজনক হবে। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থার সাথে সাথে মানসম্মত খাদ্য নিয়মিত ও পরিমিত পরিমাণে প্রদান করাও জরুরি। কারণ গাভীর শারীরিক 'বিকাশ ও দুধ উৎপাদনে মানসম্মত খাদ্য অবশ্য প্রয়োজন। সঠিক খাদ্য সঠিক পরিমাণে প্রদান না করা গেলে গাভীগুলো অপুষ্টিতে ভুগবে এবং দুধ উৎপাদন কমে যাবে। পরিণামে খামার অলাভজনক হবে। সুতরাং উপরের বর্ণনার আলোকে বলা- যায় স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহা…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর