শেয়ারFacebookWhatsApp

আয়ের উৎস হিসেবে উল্লিখিত চিত্রের কার্যক্রমের বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রে শাকসবজি, গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য উৎপাদন কার্যক্রম পরিচালনা তথা একটি সমন্বিত পারিবারিক কৃষি খামার দেখানো হয়েছে। সমন্বিত পারিবারিক কৃষি খামার বাড়ির আশপাশে খালি জায়গা, উঁচু ভিটা, মাঝারি নিচু জমিতে করা যায়। পরিবারের সদস্যদের পরিচর্যায় এখানে সারা বছর কোনো না কোনো শাকসবজি চাষ করা যায়। উৎপাদিত শাকসবজি পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা সম্ভব। শাকসবজি উৎপাদনের পাশাপাশি এ ধরনের খামারে হাঁস, মুরগি ও মাছের চাষও করা হয়। এসব খামার থেকে প্রাপ্ত ডিম, মাংস, মাছ বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। একই সাথে এখানে গবাদিপশুর খামারও থাকে যা আমাদের দেশের সর্বত্রই পারিবারিক খামারে দেখা যায়। এতে গাভীর সংখ্যা ২-৫টি পর্যন্ত হয়। এসব গাভী থেকে প্রাপ্ত দুধ বিক্রি করে নগদ অর্থ উপার্জন সম্ভব হয়। সুতরাং, সমন্বিত পারিবারিক কৃষি খামার পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করে এবং জাতীয় আয় বৃদ্ধি করে।

SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল

আয়ের উৎস হিসেবে উল্লিখিত চিত্রের কার্যক্রমের বর্ণনা দাও।

উদ্দীপক

চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: question image

Mymensingh · 2024

উত্তর

যেসব মুরগি ডিম উৎপাদনের জন্য পালন করা হয় তাদেরকে লেয়ার বলে।

উত্তর

গ্রাসকার্প জাতীয় মাছ ঘাস জাতীয় খাদ্য খেয়ে বেঁচে থাকে। ধান ক্ষেতে মাছ চাষ করতে হলে এমন সব মাছ নির্বাচন করা উচিত যেগুলো দ্রুত বর্ধনশীল, তাপমাত্রা সহিষ্ণু এবং অল্প পানি ও অক্সিজেন পেয়ে বেঁচে থাকে। গ্রাসকার্প এ ধরনের মাছ হলেও সেটি ধানক্ষেতে পালন করা ঠিক নয় কেননা গ্রাসকার্প ধান গাছ খেয়ে ফেলতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্রে শাকসবজি, গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য উৎপাদন কার্যক্রম পরিচালনা তথা একটি সমন্বিত পারিবারিক কৃষি খামার দেখানো হয়েছে। সমন্বিত পারিবারিক কৃষি খামার বাড়ির আশপাশে খালি জায়গা, উঁচু ভিটা, মাঝারি নিচু জমিতে করা যায়। পরিবারের সদস্যদের পরিচর্যায় এখানে সারা বছর কোনো না কোনো শাকসবজি চাষ করা যায়। উৎপাদিত শাকসবজি পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা সম্ভব। শাকসবজি উৎপাদনের পাশাপাশি এ ধরনের খামারে হাঁস, মুরগি ও মাছের চাষও করা হয়। এসব খামার থেকে প্রাপ্ত ডিম, মাংস, মাছ বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। একই সাথে এখানে গবাদিপশুর খামারও থাকে যা আমাদের দেশের সর্বত্রই পারিবারিক খামারে দেখা যায়। এতে গাভীর সংখ্যা ২-৫টি পর্যন্ত হয়। এসব গাভী থেকে প্রাপ্ত দুধ বিক্রি করে নগদ অর্থ উপার্জন সম্ভব হয়। সুতরাং, সমন্বিত পারিবারিক কৃষি খামার পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করে এবং জাতীয় আয় বৃদ্ধি করে।

উত্তর

চিত্রে উল্লিখিত কার্যক্রমটি হলো পারিবারিক কৃষি খামারের একটি সমন্বিত রূপ, অর্থাৎ সমন্বিত কৃষি খামার। ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণে এ ধরনের খামারের ভূমিকা নিচে বর্ণনা করা হলো- বাংলাদেশের বেশিরভাগ কৃষকই দরিদ্র। তাদের অনেকের আবার নিজস্ব কোনো জমি নেই। অন্যের জমিতে কাজ করে তারা কোনোভাবে সংসার চালায়। সম্পদ বলতে তাদের আছে শুধু ভিটেমাটি। এ ভিটেতে থাকে একটি ঘর, অনেকক্ষেত্রে সাথে একটি পুকুর। দরিদ্র এ কৃষককুলের অনেকেই জানেনা কীভাবে তাদের অবস্থার উন্নতি করা সম্ভব। তাদের জন্য সমন্বিত চাষাবাদ একটি কার্যকর উদ্যোগ হতে পারে। এ চাষাবাদ পদ্ধতিতে কৃষকরা সমন্বিত পদ্ধতিতে চাষ করে তাদের পুকুর ও এর আশপাশের খালি জায়গায় মাছ, মুরগি, হাঁস, গবাদিপশু, ফলের গাছ ও শাকসবজির আবাদ করতে পারবে। এ ধরনের আবাদে খরচও খুব বেশি লাগে না। কারণ একটি ফসল অপরটির খাদ্য হিসেবে ব্যবহার হয়। যেমন- হাঁস-মুরগির উচ্ছিষ্ট খাদ্য মাছের খাদ্য হিসেবে, পুকুরের তলার অতিরিক্ত খাদ্য শাক-সবজি চাষে, ফলমূল ও শাক-সবজির ঝরা পাতা কম্পোস্ট সার হিসেবে পুকুরে ব্যবহার করা যায়। উপরের বর্ণনার আলোকে বলা যায়, ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণে চিত্রে উল্লেখিত কার্যক্রম যথেষ্ট সহায়ক।
SSCকৃষিশিক্ষাঅধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম সাহেবের গোলাপ বাগানে গাছের কচিপাতা ও ফুলের পাপড়ি ছিদ্র করে খাওয়া এবং গাছের বাকলে ছোট ছোট কালো দাগ দেখা যায়। পরে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

Combined · 2018

গ
উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেবের গোলাপ বাগানের সমস্যাগুলো চিহ্নিত করে কীভাবে সমাধান করা যায় তা ব্যাখ্যা করো।
ঘ
গোলাপ চাষে আত্মকর্মসংস্থান সম্ভব- কথাটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.গোলাপ গাছের ডাল-পালা ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা কী?

গোলাপ গাছের ডাল-পালা ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.গোলাপের বংশবিস্তার পদ্ধতি লেখো।

গোলাপের বংশবিস্তার পদ্ধতি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফিরোজ মিয়া ৬টি জার্সি জাতের গাভি নিয়ে খামার শুরু করেন। জার্সি গাভিগুলো প্রতিদিন ২০ লিটার করে দুধ দেয়। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা ও খাদ্য প্রদানে খামারটি লাভজনক হয়ে উঠে।

Combined · 2018

গ
ফিরোজ মিয়ার খামারে গাভিগুলোর প্রয়োজনীয় দানাদার খাদ্যের পরিমাণ নির্ণয় করো।
ঘ
স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ধানের উফশী জাতের দুইটি বৈশিষ্ট্য লেখো।

ধানের উফশী জাতের দুইটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্যাটফিশ কী?

ক্যাটফিশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেনা বেগম বিল অঞ্চলে উঁচু ভিটে বাড়িতে বসবাস করেন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সবজি চাষের উপর প্রশিক্ষণ নিয়ে বাড়ির পাশে ২০০ বর্গমিটার জমিতে পালংশাক চাষ করে সফলতা লাভ করেন। এ সফলতার পর তিনি বিলে অবস্থিত তার জমিগুলোর উঁচু আইলে শিম চাষের পরিকল্পনা গ্রহণ করেন।

Combined · 2019

গ
আমেনা বেগম তার পালংশাকের জমিতে কত কেজি ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন?
ঘ
“আমেনা বেগমের গৃহীত পদক্ষেপ ভূমির সর্বোত্তম ব্যবহারে অনুকরণীয়”- বক্তব্যটির সমর্থনে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কোন পরিস্থিতিতে ধান গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে মরে যায়- ব্যাখ্যা করো।

কোন পরিস্থিতিতে ধান গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে মরে যায়- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আধুনিক ধান কাকে বলে?

আধুনিক ধান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

গোলাপ চাষে আত্মকর্মসংস্থান সম্ভব- কথাটির যথার্থতা মূল্যায়ন করো।উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেবের গোলাপ বাগানের সমস্যাগুলো চিহ্নিত করে কীভাবে সমাধাগোলাপ গাছের ডাল-পালা ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা কী?গোলাপের বংশবিস্তার পদ্ধতি লেখো।স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে- মূল্ফিরোজ মিয়ার খামারে গাভিগুলোর প্রয়োজনীয় দানাদার খাদ্যের পরিমাণ নির্ণয় করো।ধানের উফশী জাতের দুইটি বৈশিষ্ট্য লেখো।ক্যাটফিশ কী?“আমেনা বেগমের গৃহীত পদক্ষেপ ভূমির সর্বোত্তম ব্যবহারে অনুকরণীয়”- বক্তব্যটির সমর্থআমেনা বেগম তার পালংশাকের জমিতে কত কেজি ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন?কোন পরিস্থিতিতে ধান গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে মরে যায়- ব্যাখ্যা করো।আধুনিক ধান কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

আয়ের উৎস হিসেবে উল্লিখিত চিত্রের কার্যক্রমের বর্ণনা দাও। | Prosthuti