রহিমের খামারটি কী ধরনের খামার? বর্ণনা কর।
উত্তর: রহিম পাঁচটি উন্নত জাতের জার্সি গরু কিনে খামার স্থাপন করেন। জার্সি জাতের গরু দুধ উৎপাদনকারী গাভি। সাধারণত বেশি দুধ দেয় এমন গাভি দ্বারা দুগ্ধ খামার করা হয়। নিজ বাড়িতে নিজস্ব পরিবেশে গাভি পালনের মাধ্যমে পরিবারের দুধের চাহিদা মিটিয়ে আয়ের পথ সুগম করতে যে খামার স্থাপন করা হয় তাকে পারিবারিক দুগ্ধ খামার বলে। একজন মানুষের বছরে প্রায় ৯০ লিটার দুধ পান করা দরকার। কিন্তু বাংলাদেশের একজন মানুষ বছরে গড়ে ১০ লিটার দুধ পান করে থাকে। অর্থাৎ দেশে দুধের উৎপাদন ও চাহিদার ব্যাপক ঘাটতি রয়েছে। তাই বর্তমানে শহর ও গ্রামে অনেকেই পারিবারিক দুগ্ধ খামার গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছে। রহিমের দুধ উৎপাদনকারী গাভি পালনের কার্যক্রমটি অত্যন্ত লাভজনক। কেননা এর মাধ্যমে স্বকর্মসংস্থান বাড়ানো যায়, ভূমিহীন ও প্রান্তিক চাষিদের আয় বাড়ানো যায় এবং পরিবারের পুষ্টি চাহিদা মিটিয়ে বাড়তি আয়ের ব্যবস্থা করা যায়। দুধ বিক্রির টাকা দিয়ে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসে এবং দারিদ্র্য বিমোচন সম্ভব হয়। যেহেতু রহিম দুধ উৎপাদনের লক্ষ্যে দুগ্ধবতী গাভি দিয়ে খামার স্থাপন করেন, তাই তার খামারটিকে পারিবারিক দুগ্ধ খামার বলা যায়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) · সৃজনশীল
রহিমের খামারটি কী ধরনের খামার? বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর