মোর্শেদ মিয়াকে মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: মোর্শেদ মিয়ার খামারের মাছগুলোর খাবি খাওয়া সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে মৎস্য কর্মকর্তা তাকে পরামর্শ দেন। মৎস্য কর্মকর্তা পানিতে সাঁতার কেটে বা পানির উপর বাঁশ পিটিয়ে পুকুরের পানি আন্দোলিত করে অথবা হররা টেনে পুকুরে অক্সিজেন সরবরাহ করতে বলেছেন। বিপদজনক অবস্থায় পুকুরে পরিষ্কার নতুন পানি সরবরাহ করতে হবে অথবা পাম্প দিয়ে পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে একথাও বলেছেন। উপরোক্ত পদ্ধতিসমূহ অবলম্বনের মাধ্যমে মাছের খাবি খাওয়া সমস্যার প্রতিকার সমস্যার প্রতিকার করা যায়। তাই মৎস্য কর্মকর্তার দেওয়া পরামর্শ যৌক্তিক।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) · সৃজনশীল
মোর্শেদ মিয়াকে মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর