শফিকের করা খামারটিতে কোন ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ভূত সমস্যা থেকে উত্তরণ করা যায় বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের শফিক তার খামারে সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা অনুসরণ ও গাভিগুলোকে সুষম খাবার প্রদান করেনি। শফিকের খামারটিকে সমস্যা থেকে উত্তরণ করতে নিম্নোক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করা প্রয়োজন- i. আলো-বাতাসযুক্ত উঁচু স্থানে এবং পূর্ব-পশ্চিমে খামার স্থাপন করা ও খামারের চারদিক পরিষ্কার রাখা। ii. খামারে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা। iii. খামারের আঙিনায় নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা। iv. খামারের পানি নিষ্কাশনের জন্য নর্দমার ব্যবস্থা করা। v. খামারে বায়ু চলাচলের ব্যবস্থা করা। vi. বন্য পশুপাখিকে খামারে ঢুকতে না দেওয়া। vii. খাদ্য ও পানির পাত্র পরিষ্কার রাখা। viii. সুষম খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা। ix. গাভিকে মোটা আঁশযুক্ত খড় ও সবুজ ঘাস খেতে দেওয়া। x. প্রতি এক লিটার দুধ উৎপাদনের জন্য গাভিকে খড় ও সবুজ ঘাসের সাথে প্রতিদিন ০.৫ কেজি দানাদার খাদ্য সরবরাহ করা। xi. গাভিকে ৪০-৫০ গ্রাম হাড়ের গুঁড়া ও ১০০-১২০ গ্রাম খাদ্য লবণ সরবরাহ করা। xii. পশুকে নিয়মিত গোসল করানো। xiii. গরু, ছাগল ও ভেড়ার জন্য আলাদা আলাদা টিকাদান কর্মসূচি মেনে চলা এবং মৃত পশুকে মাটি চাপা দেওয়া। তাই বলা যায়, শফিক তার খামারে উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) · সৃজনশীল
শফিকের করা খামারটিতে কোন ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ভূত সমস্য…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর