"শফিকের উদ্যোগটি বাংলাদেশের গ্রামীণ সমাজে পারিবারিক পুষ্টি ও অর্থনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে”- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শফিকের উদ্যোগটি হলো গবাদিপশুর খামার স্থাপন। পারিবারিক পুষ্টি ও আর্থিক চাহিদা মেটানোর জন্য যে খামারে গবাদিপশু পালন করা হয়, তাই গবাদিপশুর খামার। একজন স্বাভাবিক মানুষের দৈনিক মাংস ও দুধের প্রয়োজন যথাক্রমে ১২০ গ্রাম ও ২৫০ মিলিলিটার। তাই দুধ ও মাংসের পুষ্টি চাহিদা মেটাতে গবাদিপশুর খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে মাংস ও দুধ বিক্রি করে পরিবারের আয় বৃদ্ধি করা যায়। গরুর গোবর উন্নতমানের সার ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পশুর চামড়া থেকে জুতা, স্যুটকেস, ব্যাগসহ নানাদ্রব্য তৈরি করা যায়। পশুর হাড়, রক্ত, শিং, নাড়িভুড়ি প্রক্রিয়াজাত করে পাখি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ভেড়ার পশম থেকে প্রস্তুতকৃত কার্পেট, সোয়েটার, মাফলার ইত্যাদি বাজারে ব্যাপক সমাদৃত। দুগ্ধজাত খাবার তৈরি করে বিক্রির মাধ্যমেও বহু লোকের কর্মসংস্থান হয়। অতএব বলা যায়, গবাদিপশুর খামার বাংলাদেশের গ্রামীণ সমাজে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হতে বিশেষ গুরুত্ব বহন করে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) · সৃজনশীল
"শফিকের উদ্যোগটি বাংলাদেশের গ্রামীণ সমাজে পারিবারিক পুষ্টি ও অর্থনী…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর