খামারের সফলতার সাথে আয়-ব্যয় হিসাবের কী সম্পর্ক? ব্যাখ্যা করো।
উত্তর: খামার পরিচালনা বা সফলতা পাওয়ার জন্য আয়-ব্যয়ের হিসাব রাখতে হয়। অন্যথায় খামারটি লাভজনক কিনা তা বুঝা যায় না। খামারের আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে গেলে খামার লাভজনক হবে না। অলাভজনক খামার কখনোই সফলতার মুখ দেখবে না। পক্ষান্তরে খামারের আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে করা হলে খামার লাভজনক ও সফল হবে। কোনো খাতে বেশি, কোনো খাতে কম ব্যয় করলে অনেকসময় মোট ব্যয় আয়ের চেয়ে বেশি হয়ে যায়। সঠিকভাবে পরিকল্পিত মাফিক ব্যয় করলে অধিক আয় করা সম্ভব। তাই খামার পরিচালনায় আয়-ব্যয়ের হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) · সৃজনশীল
খামারের সফলতার সাথে আয়-ব্যয় হিসাবের কী সম্পর্ক? ব্যাখ্যা করো।
উত্তর