রফি উদ্দিনের মৎস্য খামারের মাছগুলো খাবি খাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রফি উদ্দিনের মৎস্য খামারের মাছগুলো সকালে পানির উপর ভেসে উঠে খাবি খায়। মাছগুলো খাবি খাওয়ার মূল কারণ হলো পানিতে প্রয়োজনীয় অক্সিজেনের অভাব। পুকুরের তলায় অতিরিক্ত কাদার উপস্থিতি, জৈব পদার্থের পচন, পানিতে বেশি সার প্রয়োগ, ঘোলাত্ব, মেঘলা আবহাওয়া ও তাপমাত্রা বৃদ্ধিতে পানিতে অক্সিজেনের অভাব হয় এবং এ ধরনের সমস্যা দেখা দেয় অর্থাৎ মাছ খাবি খায়। এর ফলে মাছ ও চিংড়ি মারা যায়। অক্সিজেনের অভাবে মৃত মাছের মুখ 'হা' করা থাকে। উপরিউক্ত সমস্যাগুলো হচ্ছে মাছগুলো খাবি খাওয়ার মূলকারণ।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) · সৃজনশীল
রফি উদ্দিনের মৎস্য খামারের মাছগুলো খাবি খাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর