পারিবারিক কৃষি খামারের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: আর্থ সামাজিক উন্নয়নে পারিবারিক কৃষি খামারের গুরুত্ব অনেক। এটি- i. পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটায়। ii. পরিবারের বেকার সদস্যদের কর্মক্ষেত্র তৈরি করে। iii. পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করে। iv. গবদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে কৃষি জমির উর্বরতা বাড়ানো যায়। v. গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে আগাছা, ফসলের বর্জ্য ও উপজাতসমূহের সঠিক ব্যবহার করা যায়। vi. গবাদিপশু ও হাঁস-মুরগির মলমূত্র ব্যবহার করে বায়োগ্যাস উৎপন্ন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) · সৃজনশীল
পারিবারিক কৃষি খামারের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর