চিত্র-ক এর ফুল উৎপাদন সক্ষমতা মূল্যায়ন করো।
উত্তর: চিত্র-ক তে পরিণত গোলাপ গাছ দেখানো হয়েছে। চিত্রের গোলাপ গাছটি খুব ঝোপালো অর্থাৎ শাখা-প্রশাখা ঘন ও বেশি। গোলাপের নতুন ডালে বেশি ফুল হয়, তাই পুরাতন ও রোগাক্রান্ত ডালপালা ছেঁটে দিতে হয়। এতে করে গাছের কাঠামো সুন্দর, সুদৃঢ় হয় এবং বড় আকারের ফুল ফোটে। অনেক সময় ছাঁটাই করার পর মূলগাছের ডালে অনেক কুঁড়ি হয়। সবগুলি কুঁড়ি ফুটতে দিলে ফুল তেমন বড় হয় না। তাই বড় ফুল ফোটার জন্য মাঝের কুঁড়ি রেখে পাশের কুঁড়িগুলো ধারালো চাকু দিয়ে কেটে দিতে হয়। তাছাড়া আগাছা উদ্ভিদের পুষ্টি উপাদান শুষে নেয় বলে তা তুলে ফেলতে হয়। যেহেতু চিত্রের গাছটিতে অনেক পুরাতন ডালপালা এবং গাছের নিচে অনেক আগাছা রয়েছে তাই উপরের আলোচনা থেকে বলা যায়, চিত্রের গাছটির ফুল উৎপাদন সক্ষমতা কম।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
চিত্র-ক এর ফুল উৎপাদন সক্ষমতা মূল্যায়ন করো।
উদ্দীপক

Combined · 2019
উত্তর
উত্তর